Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Murder

তরুণীকে গলা কেটে খুন! চন্দ্রকোনায় রাস্তার পাশে মিলল রক্তাক্ত দেহ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ০৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ০৯:৫৪

options
link
তরুণীকে গলা কেটে খুন! চন্দ্রকোনায় রাস্তার পাশে মিলল রক্তাক্ত দেহ zoom

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: সাতসকালে রাস্তার পাশে তরুণীর গলাকাটা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বালা গ্রামে রাস্তার পাশে গলাকাটা অবস্থায় উদ্ধার হয় বিবাহিত তরুণীর দেহ। পরনে ছিল চুড়িদার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। দেহটি নজরে পড়তেই খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ফাইল ডাউনলোড বিতর্ক, কেন সরানো হল না ইডি আধিকারিককে? প্রশ্ন হাই কোর্টের]

পুলিশ সূত্রে খবর, এখনও মৃতার নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে তরুণীকে। তবে কারণ নিয়ে এখনও কিছুই জানা যায়নি। মৃতের পরিচয় জানার চেষ্টায় পুলিশ। দ্রুতই রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা।

[আরও পড়ুন: প্রায় ৬০ কোটি টাকা হাতানোর অভিযোগ, ইডির হাতে গ্রেপ্তার চিটফান্ড কর্তা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.