বাবুল হক, মালদহ: সাতসকালে আমবাগানে দাউদাউ করে জ্বলছে তরুণীর দেহ! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের চাঁচোলে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনুমান, গণধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে তরুণীকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে মালদহের চাঁচোলের মালতিপুরের বাসিন্দারা অন্যান্যদিনের মতোই বাড়ি থেকে বের হন। চাঁচোল ২ নম্বর ব্লক অফিসের কাছে যেতেই তাঁরা দেখেন ভয়ংকর দৃশ্য। দাউদাউ করে জ্বলছে আগুন। পাশে পড়েছিল জুতো, সোনার কানের দুল, পোশাক। ছিল চাপ চাপ রক্তও। কিছুক্ষণেই তাঁরা বুঝতে পারেন, জ্বলছে তরুণীর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের অনুমান, গণধর্ষণের পর প্রমাণ লোপাটে পুড়িয়ে খুন করা হয়েছে ওই তরুণী। কিন্তু কে ওই তরুণী? কেন এই নৃশংসতা? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিচয় প্রকাশ্যে এলে রহস্যভেদ সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই নিকটবর্তী থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে। কোনও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল কি না, তার ভিত্তিতে মৃতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন