Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Purba Medinipur

সাতসকালে রাস্তায় মহিলার গলাকাটা দেহ! খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

ছিনতাইয়ের পর চিনে ফেলায় মহিলাকে খুন? উঠছে প্রশ্ন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১১:৩২

options
link
সাতসকালে রাস্তায় মহিলার গলাকাটা দেহ! খুনের কারণ নিয়ে ধোঁয়াশা zoom
ছবি: প্রতীকী

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সাতসকালে ভয়ংকর কাণ্ডে। রাস্তায় উদ্ধার মহিলা সবজি বিক্রেতার গলাকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। কিন্তু কেন এই নৃশংসতা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতার নাম আরতি জানা। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাটাপুকুরিয়ায়। পেশায় সবজি বিক্রেতা। জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো বুধবার সকালে পটাশপুর ১ নম্বর ব্লকের বাসিন্দারা নিজেরদের কাজে বের হন। তাঁরাই রাস্তার উপর মহিলার রক্তাক্ত গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন’, মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা ডিজি রাজীব কুমারের]

কিন্তু কেন এই নৃশংসতা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মঙ্গলবার রাতে কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন আরতি দেবী। মনে করা হচ্ছে, টাকা পয়সা ও গয়না হাতিয়ে নেয় তাঁরা। মহিলা চিনে ফেলায় খুন! যদিও এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। তদন্তের স্বার্থে মহিলার পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: ‘অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন’, মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা ডিজি রাজীব কুমারের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.