Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ashoknagar

রাস্তার ধারে পড়ে অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ! দশমীর সকালে চাঞ্চল্য অশোকনগরে

খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৫, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৫, ১২:৫২

options
link
রাস্তার ধারে পড়ে অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ! দশমীর সকালে চাঞ্চল্য অশোকনগরে zoom
প্রতীকী ছবি

অর্ণব দাস, বারাসত: দশমীর সকালে হাড়হিম কাণ্ড অশোকনগরে। রাস্তার ধার থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ। মাথা-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন।খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে যুবতীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

বৃহস্পতিবার সাতসকালে অশোকনগর পাঁচ নম্বর মোড় এলাকায় যশোর রোডের পাশে যুবতীর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে পড়ে রয়েছে যুবতীর দেহ। তাঁরাই খবর দেন অশোকনগর থানায়। যুবতীর নাম পরিচয় জানা যায়নি। তিনি ওই এলাকায় এলেন কী করে? মৃত্যু হল কী করে? দুর্ঘটনা ঘটেছে না কি, পিছনে অন্য কারণ রয়েছে? সব নিয়েই ধোঁয়াশা রয়েছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে দেহ উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দা শিপ্রা দে জানাচ্ছেন, “সকাল সাড়ে ৬টা নাগাদ এক মহিলা প্রথমে যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে সবাই আসি। দেখি দেহ পড়ে রয়েছে। শরীর ক্ষতবিক্ষত। দেখে চেনার উপায় নেই। কী কারণে মৃত্যু বোঝা যাচ্ছে না। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। তারা এসে দেহ উদ্ধার করেছে।” স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে এই ঘটনা। তবে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.