Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Murshidabad

বাল্যবিবাহে যুগলকে আলাদা থাকার পরামর্শ পুলিশের! মুর্শিদাবাদে ‘আত্মঘাতী’ কিশোর-কিশোরী

চারমাস আগে বিয়ে করে তারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২০:৩০

options
link
বাল্যবিবাহে যুগলকে আলাদা থাকার পরামর্শ পুলিশের! মুর্শিদাবাদে ‘আত্মঘাতী’ কিশোর-কিশোরী zoom
প্রতীকী ছবি

কল্যাণ চন্দ্র, বহরমপুর: বিয়ে করেছিল কিশোর-কিশোরী। জেলা শিশু সুরক্ষা দপ্তর কিশোর ও তার পরিবারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। আলাদা থাকার কথা বলে পুলিশ! তারপর গত ২৩ তারিখ গলায় দড়ি দিয়ে ‘আত্মঘাতী’ হয় কিশোর। সেই শোকে বৃহস্পতিবার রাতে বিষ খায় কিশোরী। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বহরমপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার মাস আগে বাগমারা এলাকার কিশোর বিয়ে করেন রানিনগর এলাকার কিশোরীকে। তা জানতে পেরে কিশোরকে ডেকে পাঠায় শিশু সুরক্ষা দপ্তর। ডাকা হয় তার পরিবারকেও। বোঝানো হয় প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে করা বেআইনি। তবে কিশোরীর পরিবারকে ডাকা হয়নি বলে দাবি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের দাবি, পরিবারকে পরামর্শ দেওয়া হয় বিয়ের বয়স না হওয়া পর্যন্ত কিশোর-কিশোরীকে আলাদা থাকতে হবে। তারপরই আত্মঘাতী হয় কিশোর। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বিষ খায় কিশোরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ওই কিশোরীর মৃত্যু হয়। ঘটনায় ভেঙে পড়েছে কিশোর-কিশোরীর পরিবার। শোকের ছায়া এলাকায়। তবে কেন আত্মহত্যা? পুলিশের অনুমান, কিশোর -কিশোরী এক সঙ্গে থাকতে পারবে না বলেই অবসাদে আত্মঘাতী হয়েছে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.