নিজস্ব সংবাদদাতা, হুগলি: বাড়ির পরিচারিকা সেজে কাজে ঢুকেছিল। তারপর সুযোগ বুঝে সর্বস্ব চুরি। সেই চুরির ঘটনায় শুক্রবার ভোররাতে উত্তর কলকাতার বাগবাজার খালধার থেকে দুই মহিলা-সহ এক সোনার দোকানের মালিককে গ্রেপ্তার করল পুলিশ।
অভিযোগ, জানুয়ারি মাসে সিঙ্গুর থানার গ্রিনপার্ক এলাকায় সদানন্দ চক্রবর্তীর বাড়িতে দীপা চক্রবর্তী ও সরস্বতী দাস নামে দুই মহিলা পরিচারিকা সেজে কাজ করতে ঢোকে। ওই বাড়ির সোনার অলঙ্কার হাতানোই ছিল উদ্দেশ্য। তারা জানত সদানন্দবাবুর বাড়ির পরিচারিকা অসুস্থ থাকার জন্য কয়েকদিন কাজে আসছে না। সেই সুযোগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দীপা আসে। সদানন্দবাবুকে বলে তার বাড়ির কাজের পরিচারিকা আসছে না বলে সে কাজ করতে এসেছে। সদানন্দবাবুও বিশ্বাস করেই তাকে কাজে বহাল করেন।
[কন্যাশ্রীর সার্টিফিকেট আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার নাবালিকা]
এর দুই-তিনদিন বাদে ২০ জানুয়ারি দীপা সরস্বতীকে নিয়ে এসে সদানন্দবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে সে তার দিদি। তার কাজ শেষ হয়ে গেছে বলে দিদি তার সঙ্গে এসেছে। সদানন্দবাবুর স্ত্রী স্কুলে শিক্ষকতা করেন। তিনি স্কুলে বেরিয়ে যাওয়ার পর এক পরিচারিকা গল্পের ছলে সদানন্দবাবুকে ভুলিয়ে রাখে, আর একজন আলমারির চাবি দিয়ে একতলার ঘরের আলমারি খুলে প্রায় চার লক্ষ টাকার সোনার অলঙ্কার হাতিয়ে নেয়। এরপর কাজ শেষে দুজনে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। স্ত্রী স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখেন আলমারিতে কোনো সোনার অলঙ্কার নেই। থানায় চুরির অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নামে। বাড়ির মালিকের বর্ণনা অনুযায়ী পুলিশ আর্টিস্টকে দিয়ে ছবি আঁকায়। পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করে ওই এলাকার আশেপাশের অঞ্চল থেকে এক সোনার দোকানের মালিককে গ্রেপ্তার করে।
জানা যায়, চুরি করা সোনার অলঙ্কার দুই পরিচারিকা ওই সোনার দোকানের মালিককে বিক্রি করেছে। ধৃতদের শুক্রবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত ওই স্বর্ণব্যবসায়ীকে তিন দিনের পুলিশি হেফাজত ও দুই পরিচারিকার জেল হেফাজতের নির্দেশ দেয়। পরিচারিকাদের শনাক্তকরণের জন্য ডাকা হবে।
[এসি চালিয়ে দিনযাপনে বাধা, স্বামীকে পেটাল স্ত্রী]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন