শংকর কুমার রায়: উত্তর দিনাজপুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। পুলিশ সূত্রে খবর,বুধবার সকালে ঘটনাটি ঘটে ইসলামপুরের রামগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
[চিনে পাচারের পথে ১০০ কোটির সাপের বিষ উদ্ধার]
জানা গিয়েছে, এদিন সকালে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ধাক্কার রেশ সামলাতে না পেরে উলটে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসটির চালক বিমান মহন্তের। প্রাণ হারান এক মহিলা যাত্রীও। জানা গিয়েছে তাঁর নাম নিত্য বর্মন। বয়স ৪৫। এছাড়াও জখম হয়েছেন আরও দুই ব্যক্তি। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বাসটি বালুরঘাট থেকে শিলিগুড়ি যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠে এলাকা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রায় ঘন্টাখানেক ধরে পথটি অবরুদ্ধ করে রাখেন। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ফের যান চলাচল শুরু হয়। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই প্রবল গতিতে চলা যানবাহনের জন্য জাতীয় সড়কে দুর্ঘটনার সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। বিষয়টি নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে আরজি জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও লাভ হয়নি।
[আমরির স্মৃতি উসকে ভয়াবহ আগুন নার্সিংহোমে, আতঙ্কিত রোগীরা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন