সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষিত হল৷ তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্র ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর৷
তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী৷ ২০১৬ বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু বিধায়ক পদ পাওয়ার পর থেকেই এই সাংসদপদ খালি ছিল৷ মন্তেশ্বর কেন্দ্রে বিধায়ক সজল পাঁজা ও কোচবিহার কেন্দ্রে রেণুকা সিংহের আকস্মিক মৃত্যুর পর থেকেই এই পদগুলি খালি হয়ে যায়৷ তাই এই তিন কেন্দ্রে উপনির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সোমবার দুই কেন্দ্রের জন্য তৃণমূলের মনোনীত প্রার্থীও ঘোষণা করল তৃণমূল৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, তমলুক কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী হচ্ছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী৷ মন্তেশ্বর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন প্রয়াত সজল পাঁজার ছেলে সৈকত পাঁজা৷ কোচবিহার কেন্দ্রে কে প্রার্থী হবেন তা এখনও ঠিক হয়নি৷ কিছুদিন পর প্রার্থীর নাম দলের তরফ থেকে ঘোষণা করা হবে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন