Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Alipurduar

৫০ কোটির সমবায় দুর্নীতির তদন্ত, আলিপুরদুয়ারে আলাদা অফিস খুলল সিবিআই

প্যারেড গ্রাউন্ডের পাশে পুলিশের রিজার্ভ অফিসের দু'টি কামরা ব্যবহার করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৫, ১৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৫, ১৩:৩৬

options
link
৫০ কোটির সমবায় দুর্নীতির তদন্ত, আলিপুরদুয়ারে আলাদা অফিস খুলল সিবিআই zoom
ফাইল ছবি

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: ৫০ কোটি টাকার সমবায় দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে অফিস খুলল সিবিআই। প্যারেড গ্রাউন্ডের পাশে পুলিশের রিজার্ভ অফিসের দু’টি কামরা ব্যবহার করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সিবিআইয়ের এক ডিএসপি পদমর্যাদার আধিকারিক অফিসের পরিকাঠামো খতিয়ে দেখেন। তবে এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই আধিকারিক।

কলকাতা হাই কোর্টের নির্দেশে আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির তদন্ত করছে সিবিআই। কিন্তু আধিকারিকদের থাকার কোনও স্থায়ী ঘর ছিল না। তদন্তের স্বার্থে শহরে এলে রেলের একটি বাংলো ব্যবহার করতেন আধিকারিকরা। তাতে তদন্তে সমস্যার কথা তুলে ধরে স্থায়ী ঘরের জন্য হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানায় সিবিআই। আদালত জেলা পুলিশকে অফিস তৈরি জন্য ঘর দেওয়ার নির্দেশ দেয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই পুলিশের তরফে প্যারেড গ্রাউন্ডের পাশে পুলিশের রিজার্ভ অফিসের দু’টি কামরা সিবিআইকে ছেড়ে দেওয়া হল। সঙ্গে নিরাপত্তার জন্য পুলিশের এসআই এবং আর্মড ফোর্সের এসআইদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার সেই কাজ দেখতে আসেন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। তিনি ফিরে গেলেও এই অফিসে অন্য আধিকারিকরা কাজ করবেন বলে সূত্র মারফত খবর। সিবিআইয়ের আধিকারিক জানিয়েছেন রাজ্য পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ আগস্ট এই সমবায় সমিতির দুর্নীতিতে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্তের আগে এই মামলার তদন্ত করেছে সিআইডি ও ডিআইবি। ২০২০ সালের ২৫ মার্চ আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানায় স্থানীয় আরটিআই কর্মী অলোক রায়। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রথমে জেলা পুলিশের ডিআইবি পরে সিআইডি এই দুর্নীতির তদন্ত করেন। এই মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করে সিআইডি।

কিন্তু প্রতারিত গ্রাহকরা অভিযোগ তোলেন, রাজ্যের তদন্তকারী সংস্থা ঠিকঠাক কাজ করছে না। তারপরই এই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় আদালত। আরটিআই কর্মী অলোক রায় বলেন, “এবার সমবায় সমিতির তদন্তে গতি আসবে। সিবিআই অফিস খুলেছে। আমরা অভিযোগ করছিলাম যে সিবিআইয়ের সঙ্গে অনেকেই দেখা করে তথ্য দিতে চাইছে কিন্তু পারছে না। এখন সেই সমস্যা দূর হল। আমার সঙ্গে সিবিআই কর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.