Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Durgapur

দুর্গাপুরের পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে জখম শিশু, তদন্ত শুরু পুলিশের

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৫, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৫, ১৩:১৯

options
link
দুর্গাপুরের পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে জখম শিশু, তদন্ত শুরু পুলিশের zoom
ওই পরিত্যক্ত বাড়িটি ঘিরে ফেলেছে পুলিশ। নিজস্ব চিত্র

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রবিবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুরের আরতি গ্রামের একাংশ। একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির একাংশ ভেঙে গিয়েছে। ঘটনায় আহত হয়েছে একটি শিশুও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুর্গাপুর-ফরিদপুর থানা এলাকার আরতি গ্রামে বোমা বিস্ফোরণ হয়। গ্রামের ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি আছে। সেই বাড়িরই একটি ঘরে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই বাড়িটি লোকালয়ের মধ্যেই অবস্থিত। যদিও বছর দশেক ধরে ওই বাড়িটি পরিত্যক্ত হয়েই পড়ে আছে। বাড়িটি সম্পূর্ণ তৈরি হয়নি বলেও জানা গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই বাড়িরই কোনও একটি ঘরে মজুত করে রাখয়া ছিল বোমা। সেই মজুত বোমাই বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই বেশি ছিল যে, টিনের চাল উড়ে যায়। ভেঙে পড়ে বাড়ির একাংশ। বিস্ফোরণের সময় বাড়ির সামনেই একটি শিশু ঘোরাঘুরি করছিল। দেওয়াল ভেঙে ইটের টুকরো ছিটকে গিয়ে তার পায়ে লাগলে সে জখম হয়। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িটি ঘিরে ফেলে। সেখান থেকে দুটি তাজা বোমাও উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি। কীভাবে ওই বাড়িতে বোমা রাখা হয়েছিল? স্থানীয়দের নজর এড়িয়ে কি ওই বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে? সেই প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.