Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পুরসভার ভ্যাটে শিশুর দেহ, চাঞ্চল্য মালদহ শহরে

শিশুপাচারের সঙ্গে কি কোনও যোগ রয়েছে এই ঘটনার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১৮:২৪

options
link
পুরসভার ভ্যাটে শিশুর দেহ, চাঞ্চল্য মালদহ শহরে zoom

স্টাফ রিপোর্টার: পুরসভার ভ্যাটে মিলল সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ৷ এ নিয়ে আজ সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদহ শহরের পিরোজপুর লাগোয়া কৃষ্ণজীবন সান্যাল রোড এলাকায়৷ জনবহুল ওই রাস্তার ধারে ইংলিশবাজার পুরসভার একটি ভ্রাম্যমাণ ভ্যাট রাখা ছিল৷ এদিন সকালে স্থানীয়রা দেখতে পান, সেই ভ্যাটে আবর্জনার উপর সদ্যোজাতর দেহ পড়ে রয়েছে৷ এর পর পুলিশকে খবর দেওয়া হয়৷ ইংলিশবাজার থানার পুলিশ শিশুর মৃতদেহটি উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়৷
পুরসভার এক গাড়িচালক মানিক ঘোষ বলেন, ‘‘রাজ্যে শিশুপাচারের ঘটনা ফাঁস হয়েছে৷ ফলে এই মৃত শিশু কীভাবে ভ্যাটে এল, সেটা পুলিশকে তদন্ত করে দেখতে হবে৷” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালদহ শহরে অসংখ্য নার্সিংহোম গজিয়ে উঠেছে৷ কেউ হয়তো নার্সিংহোম থেকে সদ্যোজাত নিয়ে যাচ্ছিলেন৷ মৃত্যুর পর ফেলে দিয়েছেন ভ্যাটে৷ তবে পাচারচক্রের যোগ থাকার সম্ভাবনাও কেউ উড়িয়ে দেননি৷ পিরোজপুরের বাসিন্দা মানোয়ারা বেগম নামের এক মহিলা বলেন, “নার্সিংহোম কিংবা যে কেউ ফেলুক, এভাবে রাস্তার ধারের ভ্যাটে মৃত বাচ্চা ফেলে দেওয়া উচিত হয়নি৷ পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিক৷ এটাই আমাদের দাবি৷”
পুরসভার এই ভ্যাট ঘিরে চাঞ্চল্য ছড়াতে সেখানে কৌতূহলীদের ভিড় জমে যায়৷ মাত্র একশো মিটার দূরেই ইংলিশবাজার থানা৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মালদহ শহরের বাসিন্দারা৷ পুলিশ জানায়, দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.