Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানালেন মমতা

“নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে আমরা মনপ্রাণ দিয়ে স্বাগত জানাই৷”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ১৮:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ১৮:১৫

options
link
নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানালেন মমতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে সাময়িকভাবে থমকে যেতে পারে দেশের অর্থনীতি৷ বৃহস্পতিবার এমন কথাই বলেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাজ্যপালদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রণববাবু বলেন, “নোট বাতিলের সিদ্ধান্ত দেশে কালো টাকার রমরমা রুখবে এবং দুর্নীতি দমন করতে সাহায্য করবে৷ কিন্তু এর ফলে সাময়িক সময়ের জন্য হলেও দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে৷”

রাষ্ট্রপতির এই বক্তব্যকেই স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মমতা বলেছেন, “নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে আমরা মনপ্রাণ দিয়ে স্বাগত জানাই৷” বৃহস্পতিবার রাতে এক টুইটে এই কথা জানান তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, প্রাথমিক পর্যায় থেকেই প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে তৃণমূল-সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি৷ নোট বাতিলকে কেন্দ্র করে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত এই ইস্যুতেই কেন্দ্রের বিরোধিতায় সোচ্চার হয়েছে তারা৷ এর মধ্যে রাষ্ট্রপতির দরিদ্রদের স্বার্থরক্ষা নিয়ে মুখ খোলায়, তাঁর বক্তব্যকে যে হাতিয়ার করবে বিরোধীরা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷

নোট বাতিলে সাময়িক থমকাতে পারে অর্থনীতি, মত রাষ্ট্রপতির

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.