স্টাফ রিপোর্টার: কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০৷ সোমবারই ৪৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী শগুফতা পারভিন তৃণমূলে যোগদান করেন৷ পুরসভার কেন্দ্রীয় ভবনে এসে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন৷ শগুফতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে ও তাঁর নির্দেশে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কাজ চলছে, তাতে শামিল হতে চেয়েছি৷ নিজের ওয়ার্ডকেও আরও এগিয়ে নিয়ে যেতে চাই৷”
মেয়র বলেন, “দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ করে যেতে হবে৷ শগুফতা যোগ দেওয়ায় পুরসভায় তৃণমূলের কাউন্সিলর হলেন ১২০ জন৷” উল্লেখ্য, কংগ্রেস ও বামেদের এমনকী বিজেপি কাউন্সিলরও সম্প্রতি তৃণমূলে যোগদান করেছেন৷ নয়া অদলবদলে কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা নেমে এল তিনে৷ কংগ্রেসের এক, বিজেপিরও দু’জন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন৷ ২০১৫ সালে নির্বাচনের ফল প্রকাশের কয়েকদিনেই তিন নির্দল যোগ দেন৷
এদিন শগুফতার সঙ্গে এসেছিলেন জোড়াসাঁকোর বিধায়ক ও বরো চেয়ারপার্সন স্মিতা বক্সি, অপরাজিতা দাশগুপ্ত৷ স্মিতা জানান, বেশ কয়েকদিন ধরেই শগুফতা তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন৷ উল্লেখ্য, বিধানসভার ভোটে ৪৩ নম্বর ওয়ার্ড থেকেও ভাল লিড পেয়েছেন স্মিতা বক্সি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন