Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Saokat Molla

কলকাতা আসার পথে দুর্ঘটনায় শওকতের কনভয়, কেমন আছেন বিধায়ক?

জখম হয়েছেন এক বাইক আরোহী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ১৫:৫১

options
link
কলকাতা আসার পথে দুর্ঘটনায় শওকতের কনভয়, কেমন আছেন বিধায়ক? zoom

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড় থেকে কলকাতা আসার পথে বামনঘাটায় দুর্ঘটনার কবলে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার কনভয়। তাঁর কনভয়ের একটি গাড়ি ধাক্কা দেয় এক বাইকে। রাস্তায় ছিটকে পড়েন যুবক। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বিধায়ক।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন শওকত মোল্লা। বামনঘাটা এলাকায় ঘটে দুর্ঘটনা। বিধায়কের গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার ধাক্কা দেয় সামনের একটি বাইকে। ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর জখম হন ওই যুবক। এরপর গাড়িটি ধাক্কা দেয় একটি বিদ্যুতের খুঁটিতে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। পিছনের গাড়িতেই ছিলেন বিধায়ক। চালকের বুদ্ধির জেরে অল্পের জন্য রক্ষা পান তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, আহত যুবকের নাম মহম্মাদ তাজউদ্দিন। কলকাতার কড়েয়া থানা এলাকার বাসিন্দা তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে তাঁর বাড়িতে। ভেঙে-চুড়ে গিয়েছে বাইকটি। তবে কেন এই দুর্ঘটনা, পাইলট কারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.