Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বিয়ের তিনদিনের মাথায় আত্মঘাতী নবদম্পতি

একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুটি মৃতদেহ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৬, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৬, ১৫:৩৭

options
link
বিয়ের তিনদিনের মাথায় আত্মঘাতী নবদম্পতি zoom
ছবি: প্রতীকী।

স্টাফ রিপোর্টার, কাঁথি: বিয়ের তিনদিনের মাথায় একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল নব দম্পতির মৃতদেহ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটে কাঁথির ভূপতিনগরে৷ মৃতদের নাম নারায়ণ মাইতি(২৩) ও রাইমা মণ্ডল(১৯)৷ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

পুলিশের প্রাথমিক অনুমান, নববিবাহিত স্বামী-স্ত্রী ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাঁদের উপর সামাজিক ‘চাপ’  আসছিল৷ সেই চাপ থেকেই মুক্তি পেতে তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন৷ কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দু’টি দেহ উদ্ধার হয়েছে৷ মেয়েটির বাড়ির ঠিকানা এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ খোঁজ চলছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ভূপতিনগরের কাঁটাপুকুর গ্রামের বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী নারায়ণের সঙ্গে এ বছরের ৪ সেপ্টেম্বর বিয়ে হয় বারাসতের বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী রাইমার৷ রাইমার পরিবারের মত ছিল না এই বিয়েতে৷ বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেন এই প্রেমিক যুগল৷ বিয়ের পর রাইমাকে নিজের বাড়িতে নিয়ে আসেন নারায়ণ৷ পেশায় মৎস্যজীবী নারায়ণের বাবা সে সময় বাড়ি ছিলেন না৷ তাঁর মা বিয়েটা মেনে নিলেও প্রতিবেশীরা মানেনি বলে অভিযোগ৷ ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করার দায়ে প্রতিবেশীরা মাইতি পরিবারকে ‘এক ঘরে’ করে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ৷

এদিকে পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে রাইমা মণ্ডলের লেখা একটি সুইসাইড নোট মিলেছে৷ যাতে রাইমা লিখেছেন যে, বিয়ের পর থেকে তাঁর প্রাক্তন প্রেমিক নানা কুৎসা ছড়াচ্ছিল তাঁদের নামে৷ সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.