Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Taldi

প্রবল গতিতে বাইক চালানোই কাল! তালদিতে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত দম্পতির

দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ২০:২৩

options
link
প্রবল গতিতে বাইক চালানোই কাল! তালদিতে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত দম্পতির zoom

দেবব্রত মণ্ডল, ক্যানিং: প্রবল গতিতে বাইক চালানোই কাল হল! ভয়াবহ দুর্ঘটনায় রাস্তায় ছিটকে গেলেন স্বামী-স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হল সদ্য বিবাহিত ওই দম্পতির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার তালদি (Taldi) রাজাপুর এলাকায়। ওই দম্পতির নাম কৌশিক মিস্ত্রী ও রেশমি সাউ মিস্ত্রী। দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে শোকের ছায়া নেমেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিক ও রেশমির বছর খানেক আগে বিয়ে হয়েছিল। ওই দম্পতি বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েতের দক্ষিণ ঘোলার বাসিন্দা। জানা গিয়েছে, আজ, সোমবার বাইক নিয়ে ওই দম্পতি বেরিয়েছিলেন। বাইকটি চালাচ্ছিলেন কৌশিক। পিছনে বসেছিলেন রেশমি। তালদি রাজাপুর এলাকার ক্যানিং-বারুইপুর রোডের বেলেগাছি পোল সংলগ্ন এলাকা দিয়ে বাইকটি যাচ্ছিল। প্রবল গতিতে ওই বাইক চালানো হছিল বলে খবর। একটি ডাম্পারের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রবল গতির জন্য সংঘর্ষে রাস্তার বেশ কিছুটা ছিটকে যান ওই দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। রাস্তাতেই পড়ে থাকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ। দুমড়েমুচড়ে গিয়েছিল বাইকটি। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর যায় বারুইপুর থানায়। পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.