সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিআইডি হেফাজতেই আপাতত থাকবেন জেশপ কর্ণধার পবন রুইয়া৷ রবিবার সিআইডির আর্জি মেনে এই রায় দিল ব্যারাকপুর আদালত৷
শনিবার জন্মদিনেই শিল্পপতি রুইয়াকে গ্রেফতার করে সিআইডি৷ রেলের পাঠানো প্রায় ৫০ কোটি টাকার যন্ত্রাংশ লোপাট করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ বেশ কিছুদিন আগে রেলের পক্ষ থেকে এক বরাত পায় জেশপ৷ সেইমতো প্রয়োজনীয় জিনিস পাঠানোও হয়৷ কিন্তু সময় পেরলেও কোনও কাজ হয়নি৷ এরপরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ৷ বারবার রুইয়াকে তাগাদা দিয়েও কোনও ফল মেলেনি৷ জেশপ কারখানা পরিদর্শন করেও কোনও যন্ত্রাংশের দেখাও মেলেনি৷ তারপরই রুইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে রেল৷ সেই ভিত্তিতেই গতকাল নাটকীয়ভাবে তাঁকে গ্রেফতার করে তদন্তকারী দল৷ আজ তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়৷ তদন্তের অগ্রগতির জন্য সিআইডির পক্ষ থেকে রুইয়াকে ১৪ দিন নিজের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়৷ তা মঞ্জুর করে আদালত৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন