Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মাঠ থেকে মিলল সিপিএম নেতার মৃতদেহ

রাতভর নিখোঁজ ছিলেন তিনি...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯, ১৫:৪৬

options
link
মাঠ থেকে মিলল সিপিএম নেতার মৃতদেহ zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয় মাঠ থেকে উদ্ধার হল এক সিপিএম নেতার দেহ। মৃতের নাম আনিসুর রহমান (৫৬)। মালদহের ইংলিশবাজার থানা এলাকার ঘটনা। মঙ্গলবার সকালে বাবুপুর গ্রামের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। সঙ্গে জেলা সিপিএমের সদস্যও। এদিকে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। কেন এই খুন তা খতিয়ে দেখছে ইংলিশবাজার থানার পুলিশ।

[বন্ধ কসাইখানা, দাম বাড়তে চলেছে চামড়ার জিনিসপত্রের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার এক বৈঠকে গিয়েছিলেন আনিসুর রহমান। সেখান থেকে বাড়ি ফেরার পরই একটি ফোন আসে। বেরিয়ে যান। রাতভর আর বাড়ি ফেরেননি তিনি। বাড়ির লোকেরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজও করেন। কিন্তু সন্ধান মেলেনি। এরপরই মঙ্গলবার সকালে বাবুপুর ফুটবল মাঠে আনিসুরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গলায় ফাঁসের দাগ রয়েছে। খবর দেওয়া হয় ইংলিশবাজার থানায়। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।

[চিনের বিরুদ্ধে নিজের অবস্থান বদল করুক দিল্লি, মত আরএসএসের]

২০০৮ সালে খুন হয়েছিলেন আনিসুর রহমানের ভাইপো। সেই মামলার সবরকম দেখভাল করছিলেন আনিসুর। সামনেই সেই মামলার রায় বের হওয়ার কথা। তার আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দু’টি ঘটনার মধ্যে কোনওরকম যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

[হ্যাকারদের নিশানায় সেনা অফিসার, ‘Honey trap’-এর চক্রান্ত ফাঁস]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.