Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
ঠান্ডা পানীয়

ঠান্ডা পানীয়তে ভাসছে মরা টিকটিকি, গুরুতর অসুস্থ শিশু

থানায় অভিযোগ দায়ের পরিবারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৪:৪০

options
link
ঠান্ডা পানীয়তে ভাসছে মরা টিকটিকি, গুরুতর অসুস্থ শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পাড়ার দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে দিয়েছিলেন এক আত্মীয়। সেই পানীয় খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল বছর চারেকের এক শিশু। পরিবারের লোকেদের দাবি, ঠান্ডা পানীয়ের প্যাকেটে ভাসছিল একটি মরা টিকটিকি৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা।

[ আরও পড়ুন: মৃত্যুর কারণ নিয়ে সংশয়, দাহকাজ আটকে মৃতদেহ পাঠানো হল ময়নাতদন্তে]

ওই শিশুটির নাম অঙ্কিত মহাপাত্র। বাড়ি বারুইপুরের সাহাপুরে। গত শনিবার দুপুরে পাড়ারই একটি দোকান থেকে তাকে ঠান্ডা পানীয় কিনে দিয়েছিলেন  এক আত্মীয়। পরিবারের লোকের দাবি, কিছুটা খাওয়ার পর স্ট্র-এ আর ঠান্ডা পানীয় আসছিল না। কিন্তু তখনও প্যাকেটে পানীয় ছিল। অঙ্কিতের মায়ের দাবি, যখন তিনি প্যাকেটটি খোলেন তখন দেখা যায় ওই প্যাকেটে একটি মরা টিকটিকি ভাসছে৷ এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়ে অঙ্কিত। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। ওই শিশুটিকে চিকিৎসকরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে অঙ্কিত মহাপাত্রের পরিবারের লোকেরা। রবিবার রাতেই ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা। তাঁর দাবি, ওই ঠান্ডা পানীয় সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক প্রশাসন, যাতে আর কোনও শিশু এভাবে অসুস্থ হয়ে না পড়ে।

[ আরও পড়ুন: জন্মের তিনদিন পর মৃত্যু সন্তানের, সদ্যোজাতের কর্নিয়া দানের সিদ্ধান্ত মায়ের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.