Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ছুটি কাটাতে দিঘায়? সমুদ্রে নামার আগে সাবধান

কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০১৯, ১১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০১৯, ১১:২৪

options
link
ছুটি কাটাতে দিঘায়? সমুদ্রে নামার আগে সাবধান zoom

রঞ্জন মহাপাত্র, কাঁথি: হাতে দু’দিনের ছুটি৷ আর ছুটি মানেই ভ্রমণপিপাসু বাঙালির ডেস্টিনেশন দিঘা৷ তাই প্রায় সারাবছরই ভিড়ে ঠাসা থাকে সৈকত৷ এখনও দিঘার ছবিটা একইরকম৷ বহু মানুষই ছুটির মজা নিতে ভিড় জমিয়েছেন সেখানে৷ কিন্তু ছুটির মজা বানচাল হতে পারে৷ সৌজন্যে ইন্দোনেশিয়ার ভূমিকম্প৷ কারণ তার জেরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে৷ তাই দিঘায় পর্যটকদের নামার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷

[ আরও পড়ুন: হাত বাঁচাতে চিকিৎসকের পরামর্শেই গ্লাভস, বিতর্কের জবাব মিমির]

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জের৷ দিঘাতেও জারি হল সুনামির সতর্কতা। ইতিমধ্যেই মাইকে প্রচার শুরু করে দিয়েছে দিঘা থানার পুলিশ। সমুদ্রের পাড়ে মাইক হাতে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের প্রচার করতে শোনা গিয়েছে শুক্রবার সন্ধে থেকেই। অনেক রাত পর্যন্তও বারেবারে সতর্ক করে দেওয়া হয়েছে পর্যটক-সহ স্থানীয় বাসিন্দা ও হোটেল কর্তৃপক্ষদেরও। ভরা জোয়ারের সময় সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদেরও নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এই সময়ের মধ্যে কেউ যেন বিপদের ঝুঁকি নিয়ে অযথা সমুদ্রে না নামেন তার জন্য সতর্ক করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: আনন্দ নিমেষেই বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৭]

এই বিষয়ে দিঘা থানার ওসি বাসুকী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পর দিঘাতেও সুনামি সতর্কবার্তা এসে পৌঁছেছে। কোনওরকম বিপদ আছড়ে পড়ার আগে তাই পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যাতে এই সময় সমুদ্রের খুব ধারে না থাকেন, বা সমুদ্রে না নেমে পড়েন সে কারণেই নজরদারি জোরদার করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.