Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

কোচবিহারে রহস্যজনকভাবে গৃহস্থের বাড়িতে মরে পড়ছে হরিতাল পাখি 

চলছে পাখির মৃত্যুমিছিল! রোজ শুধু একটিই বাড়িতে মরে পড়ছে পাখি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০১৬, ০৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০১৬, ০৯:০৪

options
link
কোচবিহারে রহস্যজনকভাবে গৃহস্থের বাড়িতে মরে পড়ছে হরিতাল পাখি  zoom

স্টাফ রিপোর্টার: কোচবিহার শহরের নির্দিষ্ট একটি বাড়িতে হরিতাল পাখির মৃত্যুমিছিল নিয়ে রহস্য দানা বেধেছে৷ কোচবিহার শহরের গান্ধীনগরে অবস্থিত কোচবিহার পুরসভার পুরপ্রধান রেবা কুণ্ডুর পাশের বাড়িতে এ ঘটনা ঘটছে৷ ছটপুজোর দিন থেকে দুটো-একটা করে হরিতাল পাখি পড়ে মারা যাচ্ছে এই বাড়ির উঠোনে৷ এদিন বিষয়টি জানাজানি হতেই বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বিষয়টি খতিয়ে দেখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ কোচবিহার বনদফতরের আধিকারিকরা এদিন গিয়ে একটি মৃত পাখির দেহ নিয়ে এসেছে৷ আজ শনিবার তা ময়নাতদন্ত করে দেখা হবে৷ ওই বাড়ির গৃহকর্তা রমেশ হরিজন বলেন, তাঁরা এ বিষয়ে কিছুই বুঝতে পারছেন না৷ প্রতিদিনই দু’টি-তিনটি করে পাখি পড়ছে৷ কিছু পড়েই মারা যাচ্ছে, আবার কিছু পড়ে ছটফট করছে৷ তাঁরা জল দিচ্ছেন কিন্তু তাও বাঁচানো যাচ্ছে না৷ কী কারণে এ ঘটনা ঘটছে তা জানেন না কেউই৷
কোচবিহার পুরসভার পুরপ্রধান রেবা কুণ্ডু বলেন, এদিন তিনি গিয়েছিলেন ওই বাড়িতে৷ বনমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে৷ কোচবিহার বন দফতরের বনাধিকারিক রথীনচন্দ্র রায় বলেন, আজ শনিবার একটি পাখির দেহ ময়নাতদন্ত করা হবে৷ তার পরেই বোঝা যাবে মৃত্যুর কারণ কী! তবে ওই বাড়ির উঠোনেই কেন পাখির মৃত্যুমিছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷

bird1_web
পরিবেশপ্রেমী সংগঠন ন্যাস গ্রুপের সম্পাদক অরূপ গুহ বলেন, চার বছর আগে সুকনাতে এরকম ঘটনা হয়েছিল৷ এবার কোচবিহারের গান্ধীনগরে৷ জঙ্গলঘেঁষা জায়গায় থাকা হরিতাল এই এলাকায় কেন মারা যাচ্ছে তা বলা কঠিন৷ তবে প্রকৃতির আপন নিয়ম রয়েছে৷ নিরীহ পাখি আগুনে আত্মাহুতি দেয় দলে দলে তা আমাদের জানা৷ কিন্তু হরিতাল পাখির দল, কেন এভাবে মারা যাচ্ছে, তা ময়নাতদন্তের পরই বলা সম্ভব৷
জানা গিয়েছে, সবুজ রঙের এই পাখির নাম ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন, বাংলার হরিতাল পাখি বলেই সকলে চেনে৷ একসময় এর মাংস মানুষ খুব খেত কিন্তু তা আইনিভাবে নিষিদ্ধ হয়ে যাওয়ায় খাওয়া বন্ধ হয়ে গিয়েছে৷ বনজঙ্গল সংলগ্ন স্থানেই পাওয়া যায় কবুতর প্রজাতির এই পাখি৷ কিন্তু সেই পাখি কোচবিহার শহরের মধ্যে জনবসতিপূর্ণ এলাকা গান্ধীনগরের একটি বাড়ির উঠোনেই কেন মরে পড়ছে তা নিয়ে কেউই পরিষ্কার করে কিছুই বলতে পারেননি৷ বছর চারেক আগে সুকনায় হরিতাল পাখির যে মৃত্যুমিছিল শুরু হয়েছিল তার কারণ জানা গিয়েছিল যে, কীটনাশক স্প্রে করা ধানের শীষ ও বিষাক্ত জল খেয়ে মারা পড়ছিল পাখিগুলি৷ কিন্তু সেখানে গোটা গ্রামেই পাখি মরে পড়ার ঘটনা ঘটেছিল৷
অথচ এখানে একটি নির্দিষ্ট বাড়ির উঠোনে পড়ছে৷ দু’-একটি পাশে রমেশবাবুর কাকার বাড়িতে পড়েছে৷ যা রহস্য হিসাবে দেখছেন এলাকার বাসিন্দারা৷ আর এই রহস্য দ্রুত উন্মোচন করতে নেমেছে বনদফতর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.