Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুব নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ

অভিযোগের তির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০১৮, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০১৮, ১৪:৫২

options
link
দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুব নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ zoom

বিক্রম রায়, কোচবিহার: শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে আবারও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা৷ আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷ বুধবার সন্ধ্যার দিকের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দিনহাটার ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি বাজার এলাকায়৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ তবে ঘটনায় কারও বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়নি৷

[বগি ফেলে আধ কিমি ছুটল বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেসের ইঞ্জিন!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বুধবার ব্যক্তিগত কাজে ওকরাবাড়ি বাজারে গিয়েছিলেন ওই এলাকায় যুব তৃণমূল নেতা হিসাবে পরিচিত আকাশ আলি মিঁয়া৷ অভিযোগ, সন্ধ্যার দিকে তাঁর উপর হামলা চালায় আদি তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী৷ লাঠিসোটা দিয়ে মারধর করা হয় তাঁকে৷ দেওয়া হয় প্রাণনাশের হুমকিও৷ নেতাকে মারধরের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে হাজির হয় আকাশের অনুগামীরা৷ উত্তপ্ত হয়ে ওঠে ওকরাবাড়ি বাজারের পরিস্থিতি৷ প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষ৷ কিন্তু পরিস্থিতি বেসামাল হওয়ার আগেই সেখানে হাজির হয় দিনহাটা থানার পুলিশ৷ তাঁরাই দু’পক্ষকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং ওকরাবাড়ি বাজারের পরিবেশ ঠান্ডা করেন৷ যদিও এখনও একটা চাপা উত্তেজনা রয়েই গিয়েছে এলাকায়৷

[বিদ্যুৎ সংযোগই নেই, উলটে প্রৌঢ়কে ২,৭৪৭ টাকার বিল ধরাল দপ্তর!]

দিনহাটা-সহ সমগ্র কোচবিহারজুড়ে নব্য তৃণমূল ও আদি তৃণমূলের লড়াই দীর্ঘদিনের৷ দু’পক্ষের মধ্যে মারপিট নিত্যদিনের ঘটনা৷ খুনও হয়েছেন অনেকে৷ দলের এই গোষ্ঠী কোন্দল বন্ধ করার জন্য একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু তাও পরিস্থিতি বদলায়নি৷ জানা গিয়েছে, এই আকাশ আলি আগে কংগ্রেসে ছিলেন৷ দলবদলের বাজারে জার্সি বদলে তিনিও শাসকদলে নাম লিখিয়েছেন৷ ওই এলাকায় ভাল প্রভাব রয়েছে তাঁর৷ অভিযোগ সেই আক্রোশ থেকেই আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে এই হামলা করিয়েছেন আদি তৃণমূলের কর্মীরা৷ আকাশ আলি মুখে কিছু না বললেও এই অভিযোগ করছেন তাঁর অনুগামীরা৷ যদিও অভিযোগে কর্ণপাত করছেন না তৃণমূল ১ নম্বর ব্লকের তৃণমূল প্রধান নুর আলম হোসেন৷ তিনি জানান, বরাতের টাকা নিয়ে ঝামেলা হয়েছে৷ এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন৷ এমনকী ঠারেঠোরে তিনি বুঝিয়ে দেন যে, প্রহৃত আকাশ আলি যুব তৃণমূল নেতা নন৷ এই ঘটনায় এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন দিনহাটা থানার পুলিশ আধিকারিকরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.