Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
SSC

এসএসসির প্রকাশিত ‘দাগি’ তালিকায় নাম প্রাক্তন এসএফআই নেতার, শোরগোল বাগদায়

নাম প্রকাশের পর এসএসির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ২১:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ২১:৪০

options
link
এসএসসির প্রকাশিত ‘দাগি’ তালিকায় নাম প্রাক্তন এসএফআই নেতার, শোরগোল বাগদায় zoom
রিতেশ ঘোষ।

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসএসসির প্রকাশিত ‘দাগি’ তালিকায় নাম প্রাক্তন এসএফআই নেতা ও বর্তমানে বাম সংগঠনের সঙ্গে যুক্ত রিতেশ ঘোষের। প্রকাশিত তালিকায় ১১৮৬ নম্বরে নাম রয়েছে বনগাঁর বাসিন্দা রিতেশের নাম। তবে এই নাম প্রকাশের পর এসএসির উপর ক্ষোভ উগড়ে দিয়েছন তিনি। তাঁর দাবি, এসএসসি তাঁদের ফাঁসানোর জন্য এই কাজ করেছে।

রিতেশ বাগদা থানা এলাকার একটি স্কুলের বাংলার শিক্ষক হিসাবে চাকরি পেয়েছিলেন। ছাত্র জীবনে তিনি এসএফআইয়ের ছাত্রনেতা ছিলেন। বনগাঁ দিনবন্ধু কলেজের ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলেন। বর্তমান বামফন্ট্রের সঙ্গেই যুক্ত বলেই খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সন্ধ্যায় ১৮০৪ জনের নাম করে স্কুল সার্ভিস কমিশন। তালিকা প্রকাশ করতে দেখা যায় ১১৮৬ নম্বরে রয়েছে বনগাঁর ছেলে রিতেশ ঘোষের নাম। যে বামফ্রন্ট দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে বিঁধেছে, তাদেরই এক ছাত্র সংগঠনের প্রাক্তন ছাত্রনেতা অর্থ বা প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন। তারপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তবে এই তালিকা প্রকাশের পর একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন রিতেশ। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট রায়ে বলেছেন মিরর ইমেজ বা ওরিজিনাল না থাকে তাহলে বিভাজন সম্ভব নয়। এসএসসি আমাদের ফাঁসানোর জন্য এই কাজ করেছে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.