সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়৷ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর গোপন ফোন উদ্ধার করল সিবিআই৷ আর এই ফোন উদ্ধারের পরই রোজভ্যালি কাণ্ডে সামনে আসতে পারে বহু চাঞ্চল্যকর তথ্য৷ বহু প্রভাবশালী ব্যক্তির নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন সিবিআই আধিকারিকরা৷
সম্প্রতি রোজভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে গৌতম কুণ্ডুর ফোনটি উদ্ধার করেন গোয়েন্দারা৷ এই ফোন মারফতই বহু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথোপকথন সারতেন রোজভ্যালির কর্ণধার৷ নিজের ব্যবসাকে আরও প্রসারিত করা নিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথা হত তাঁর, এমনটাই জানিয়েছেন গোয়েন্দারা৷ রোজভ্যালি কর্তার ফোন হাতে আসার সঙ্গে সঙ্গেই সিবিআই আধিকারিকদের হাতে এসেছে গৌতম কুণ্ডু এবং প্রভাবশালী ব্যক্তিদের কথোপকথনের অডিও টেপ৷ সেই অডিও টেপের ভিত্তিতেই তদন্ত এগোবে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ অডিও টেপের ভিত্তিতে সেই ব্যক্তিদের ডেকে জেরা করা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা৷ বহু প্রভাবশালী ব্যক্তির পাশাপাশি এই ঘটনায় উঠে এসেছে এক টলি অভিনেত্রীর নামও৷
গোয়েন্দারা জানিয়েছেন, রোজভ্যালি কর্তা খুবই গোপনে ব্যবহার করতেন এই ফোন৷ ফোনের তথ্য যাতে কোনওভাবেই ফাঁস না হয় তাই অন্যের নামে কেনা সিমকার্ড এই বিশেষ ফোনের জন্য ব্যবহার করতেন তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন