স্টাফ রিপোর্টার: সরকারি কর্মীদের জন্য আরও একটি অর্ধদিবস ছুটির দিন৷ ছুটি জামাইষষ্ঠী উপলক্ষে৷ গত দু’বছরের মতো এবারও আগামী শুক্রবার জামাইষষ্ঠীতে দুপুর দু’টোর পর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য প্রশাসন৷
নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার জামাইষষ্ঠী৷ ওইদিন দুপুর দু’টোর পর সব সরকারি দফতরে ছুটি ঘোষণা করা হল৷ এই নিয়ে পরপর তিন বছর জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ প্রসঙ্গত, জামাইষষ্ঠী ছাড়াও ১ জুলাই বিধান রায়ের জন্মদিনেও অর্ধদিবস ছুটি ঘোষণা করে রাজ্য৷ তবে এবার যেহেতু সপ্তাহের শেষ কাজের দিনটিতে জামাইষষ্ঠী পড়েছে, তাই ওইদিনটিতে ক্যাজুয়াল লিভ নিলে পরপর তিনদিন টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা৷ বস্তুত এদিন অর্ধদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে নবান্নে্৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন