Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Heat wave may lash 4 districts in West Bengal

Weather Update: আরও বাড়বে গরম, রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলছে হাওয়া অফিস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ১২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ১২:০৬

options
link
Weather Update: আরও বাড়বে গরম, রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা zoom

নব্যেন্দু হাজরা: বেড়েই চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের (Heat wave) সতর্কতা পশ্চিমের চার জেলায়। গরম বাড়বে কলকাতাতেও। তবে এখনই কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা নেই। 

সবে চৈত্র মাসের মাঝামাঝি। তাতেই গরমে রীতিমতো গা জ্বালা দিচ্ছে। একাধিক জেলার তাপমাত্রা  (Temperature) তো ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এই পরিস্থিতি এখনই বদলাচ্ছে না, বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রোগীকে ২৪ লক্ষ টাকা বিল ধরাল কলকাতার হাসপাতাল! অভিযোগ পেয়েই তদন্তে স্বাস্থ্য কমিশন]

কলকাতায় (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে এখনই কালবৈশাখী বা বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই।

গত কয়েকদিন ধরেই রোদের তেজ ঊর্ধ্বমুখী। বাড়ছে তাপমাত্রাও। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় পারদ ৪০ ছুঁইছুঁই। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের ৩৭.৫, কলাইকুন্ডা ৩৮.৮, বাঁকুড়া ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়বে। বাতাসে জলীয় বাষ্প অত্যধিক পরিমাণে বেশি থাকায় গরমে অস্বস্তি বাড়ছে।

হাওয়া অফিস বলছে, কালবৈশাখী না হলে এই পরিস্থিতি চলবে আরও কিছুদিন। আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “এই গরম কিছুদিন চলবে। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই।”

[আরও পড়ুন: বেপরোয়া স্কুলবাসের ধাক্কা, সেক্টর ফাইভে পথ দুর্ঘটনায় মৃত ১]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.