Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এবার দোলে বাজার মাতাবে বেলপাতার আবির

ভেষজ আবিরেই বাজার মাত করছে বন দফতর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০১৭, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০১৭, ১৪:০৯

options
link
এবার দোলে বাজার মাতাবে বেলপাতার আবির zoom

ব্রতীন দাস, শিলিগুড়ি: বসন্ত উৎসবের আবিরে এবার বাসন্তী গাঁদার সুবাস৷ সঙ্গে কিছুটা অবাক করেই বাজারে বেলপাতার আবির। এবার দোলে এই দুই ভেষজ আবিরেই বাজিমাত বন দফতরের৷ তাদের তৈরি এই আবির বাজারে যেন ‘হটকেক’৷

পছন্দের মেয়েকে বিয়ে করতে মেনে চলুন এগুলি

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বন দফতরের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের তৈরি এই আবির বিকোচ্ছে হু-হু করে৷ চাহিদা এতটাই যে, সর্বত্র সরবরাহ করা যাচ্ছে না৷ ডিভিশনের শিলিগুড়ির রেঞ্জার দেবনারায়ণ শাহ জানিয়েছেন, এবার বাজারে তাঁরা বাসন্তী গাঁদা-র হলুদ রংয়ের আবির এনেছেন৷ সঙ্গে রয়েছে বেলপাতার সবুজ আবির৷ কমলা গাঁদা দিয়ে তৈরি হয়েছে কমলা আবির৷ ভেজাল ঠেকাতে ও গুণমান বজায় রাখতে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে এই আবির৷

কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য

গাঁদাফুলের পাপড়ি কিংবা বেলপাতা শুকিয়ে গুঁড়ো করে, ট্যালকম পাউডার ও সুগন্ধি মিশিয়ে তৈরি হয়েছে আবির৷ কয়েক বছর ধরে এই ভেষজ আবির তৈরি করে চলেছে বন দফতর৷ গত বছর প্রায় পাঁচ কুইণ্টাল আবির তৈরি হয়েছিল৷ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে৷ এবার সাড়ে ছয় কুইণ্টাল তৈরি হয়েছে৷ দাম রাখা হয়েছে ১৪০ টাকা প্রতি কেজি৷ বনজের শিলিগুড়ির ছ’টি বিক্রয়কেন্দ্র ও দফতরের নিজস্ব কার্যালয় থেকে এই আবির বিক্রি করা হচ্ছে। দাম বাড়লেও চাহিদায় ঘাটতি নেই৷ স্বাস্থ্য ও পরিবেশ বন্ধু হওয়ায় অনেকেই এই আবির কিনতে চাইছেন৷ বনকর্তারা বলছেন, আরও অনেক বেশি আবির তৈরির ইচ্ছে ছিল৷ কিন্তু যতটা ফুলের জোগানটা মাথায় রেখে যতটা সম্ভব আবির তৈরি করেছেন তাঁরা৷ প্রচুর চাহিদা থাকায় কোনও গ্রাহককেই বেশি পরিমাণে দেওয়া হচ্ছে না।

ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.