দীপঙ্কর মণ্ডল: ২০২২ সালের উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) ফলপ্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এক থেকে দশম স্থানে থাকা ছাত্রছাত্রীদের নাম ও স্কুল-সহ মেধাতালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই তালিকায় স্থান করে নিয়েছে মোট ২৭২ জন। এদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি – ১৪৪। মেধাতালিকায় থাকা ছাত্রদের সংখ্যা ১২৮। সকলের প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশের বেশি। প্রথম স্থানাধিকারী এক ছাত্রী। কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের অদিশা দেবশর্মা। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে সে।

এ বছর উচ্চমাধ্যমিকের সংক্ষিপ্ত মেধাতালিকা (Merit List):
- প্রথম – অদিশা দেবশর্মা দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল (কোচবিহার)। প্রাপ্ত নম্বর ৪৯৮
- দ্বিতীয় – সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৭
- তৃতীয় – রোহিন সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৬।
- চতুর্থ – ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯৫
- পঞ্চম – ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪
- ষষ্ঠ – ৩২ জন। প্রাপ্ত নম্বর ৪৯৩
- সপ্তম – ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২
- অষ্টম – ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১
- নবম – ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০
- দশম – ৬৯ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯
[আরও পড়ুন: চাকরি পেয়েই মুখ্যমন্ত্রীকে ‘মা’ সম্বোধন, হাসপাতালের বেডে শুয়েই দেখা করার আবদার রেণুর]
কাটোয়ার (Katwa) কাশীরামদাস বিদ্যায়তনের ছাত্র অভীক দাস উচ্চমাধ্যমিকে (Higher Secondary) যুগ্মভাবে তৃতীয় হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। ২০২০ সালের মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছিল অভীক। কাটোয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা শিবানন্দ দাস ও মানসী দাসের একমাত্র সন্তান অভীক। বাবা শিবানন্দ দাস কাটোয়ার মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর মা মানসীদেবী গৃহবধূ। এই ফলাফলে উচ্ছ্বসিত অভীক ও তার পরিবার।

[আরও পড়ুন: আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসেই উচ্চমাধ্যমিক, পরীক্ষা শুরুর তারিখ জানালেন সংসদ সভাপতি]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন