Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় দিদিকে খুন করল ভাই

প্রেম দিবসেই প্রেম করার অপরাধে প্রাণ দিতে হল প্রেমিকাকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১১:২০

options
link
প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় দিদিকে খুন করল ভাই zoom

নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রেম দিবসের ভোরে প্রেম করার অপরাধে দিদিকে খুন করে দিল ছোটভাই৷ মঙ্গলবার ভোর রাতে রিষড়ার শ্রীকৃষ্ণনগরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্ত ভাইয়ের নাম অমিত সিং৷ দিদির নাম নীতা সিং৷

কন্ডোমের ‘ভারজিন ট্রি’ বানিয়ে দিশা পাটানিকে পুজো করলেন ছাত্ররা

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নীতার৷ সেই প্রেমের সায় ছিল না মেয়েটির পরিবারের কারও৷ দু’জনকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে৷ পরিবারের সদস্যরা বাধা দিয়েছেন৷ অমিত তার দিদিকে মারধরও করেছে আগে৷ কিন্তু ফল হয়েছে বিপরীত৷ সম্পর্ক আরও গাঢ় হয়েছে৷ মঙ্গলবার ভ্যালেণ্টাইনস ডে’তে যাতে দু’জনে দেখা না করে তার ফতোয়া দেওয়া হয়েছিল৷ সোমবার রাতে এই নিয়ে ভাই-বোনে তুমুল ঝগড়া হয়৷ কোনওভাবেই ফতোয়া মানতে চায়নি নীতা৷ যে কোনও মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করতে চেয়েছিল৷ স্থানীয় সূত্রের খবর, বিশেষ এই দিনে দেখা করার জন্য সে নতুন জামা-কাপড় এবং উপহারও কিনেছিল নীতা৷ এখবর পৌঁছয় অমিতের কাছে৷ সে একটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দিদিকে হুমকি দেয়, প্রেমিকের সঙ্গে দেখা করলে তাকে খুন করা হবে৷

প্রেম তো পঞ্জিকা মানে না, তবে কেন ভ্যালেন্টাইনস ডে পালন?

আগ্নেয়াস্ত্র দেখেও দমার কোনও লক্ষণ দেখা যায়নি নীতার৷ নিজের সিদ্ধান্তে অনড় থাকে সে৷ মাথা উঁচু করে পরিষ্কার জানিয়ে দেয় কোনওভাবেই সে ভয় পাবে না৷ কোনও বাধাই তাকে আটকাতে পারবে না৷ যে কোনও মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করবে৷ একথা শোনার পর ক্রোধে উন্মত্ত ভাই অমিত তার দিদিকে লক্ষ্য করে গুলি চালায়৷ রক্তাক্ত অবস্থাতেও নীতা বলতে থাকে, সে তার প্রেমকে হেরে যেতে দেবে না৷ বছর কয়েক আগে শহরতলির নাদিয়ালে এরকমই নৃশংস এমন ঘটনা ঘটেছিল৷ প্রেমিককে মেনে নিতে না পেরে দাদা তার বোনকে খুন করেছিল৷ বোনের মুণ্ডু কেটে থানায় জমা দিয়েছিল৷ অনুশোচনার কোনও লক্ষণ সে ক্ষেত্রে দেখা যায়নি৷ হুগলির ঘটনাতেও ভাইয়ের মধ্যে অনুশোচনা হয়েছে বলে জানা যায়নি৷ তবে এদিন দিদিকে খুন করে রিষড়ার ভাই বাড়ি থেকে পালিয়েছে৷

১৪ ফেব্রুয়ারিই কি ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.