সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও রাজ্যে বিষ মদ খেয়ে মৃত্যু হল পাঁচ জনের৷ দক্ষিণ ২৪ পরগণার নোদাখালির এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷
বিষ মদে মৃত্যুর ঘটনায় পাঁচ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি, ছয় জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে ঘিরে এদিন নোদাখালিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় বিষ মদের রমরমা শুরু হয়েছিল৷ গোটা বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পরও পুলিশকে কোনও দৃঢ় পদক্ষেপ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ স্থানীয়দের৷ আর পুলিশের এই নিষ্ক্রিয়তার জন্য পাঁচ জন মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা৷
গোটা ঘটনায় জেরে এদিন ওই অঞ্চলে ব্যাপক হইহট্টগোল শুরু হয়৷ স্থানীয় বাসিন্দারা দোষীদের গ্রেপ্তারির দাবি করতে থাকেন ক্রমাগত৷ সূত্রের খবর, বিষ মদ বিক্রেতাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন