Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ দূষণের প্রতিবাদ করে প্রহৃত যুবক, চাঞ্চল্য উত্তরপাড়ায়

পালটা মামলা করেছেন অভিযুক্তও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৮, ১৮:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৮, ১৮:৩৯

options
link
পরিবেশ দূষণের প্রতিবাদ করে প্রহৃত যুবক, চাঞ্চল্য উত্তরপাড়ায় zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: লোকালয়ের মধ্যেই মিষ্টির দোকানের ভিয়েন ঘর করে দূষণ ছড়াচ্ছিলেন এক ব্যক্তি। আর তার প্রতিবাদ করে মার খেতে হল প্রতিবেশী যুবককে।  এই ঘটনায় প্রতিবাদী যুবক ও প্রতিবেশী দুজনেই দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার মাখলা এলাকায়।

[ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর অভিযোগে ধৃত বিজেপি নেতা]

আক্রান্ত ওই প্রতিবাদী যুবকের নাম স্বরূপ ঘোষ। এলাকায় তার নিজের বাড়িতে একাটি জিমও রয়েছে। যেখানে ছেলেমেয়েরা নিয়মিত শরীর চর্চা করে। স্বরূপবাবুর বাড়ির পাশেই সন্দীপ ভৌমিকের বাড়ি। সন্দীপ ভৌমিক বাড়ির নিচের গ্যারেজটি এক মিষ্টির দোকানের মালিককে ভাড়া দেন। মিষ্টির দোকানের মালিক সেখানে মিষ্টি তৈরির কারখানা তৈরি করে। আর এই কারখানাকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি ও শাবকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের]

স্বরূপবাবু ও এলাকার মানুষের অভিযোগ মিষ্টির কারখানা থেকে নির্গত বর্জ পদার্থ, ছানা, পচা জল এলাকায় এক দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে। এই মিষ্টি তৈরির কারখানার বড় বড় চুল্লির ধোঁয়ায় আশেপাশের এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষ দরজা জানালা খুলতে পারেন না। স্বরূপবাবু জানান এমতাবস্থায় তারা পাড়ার সকলে মিলে ডানকুনিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ও উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবকে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন।

[প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ, সিউড়িতে আক্রান্ত শাসকদলের নেতা ও তাঁর স্ত্রী]

স্বরূপবাবুর অভিযোগ শুক্রবার সকালে তার জিম সেন্টারে ছেলেমেয়েরা শরীর চর্চা করতে এসে প্রচন্ড পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তিনি পাশের বাড়ির সন্দীপ ভৌমিককে মিষ্টি তৈরির কারখানার দরজা বন্ধ রাখার জন্য অনুরোধ করেন। কিন্তু এতেই ক্ষিপ্ত হয়ে সন্দীপ অশালীন ভাষায় তাকে গালিগালাজ করতে থাকে এবং তাঁর উপর চড়াও হয়ে কিল চড় ঘুসি মারে। ঘুসির আঘাতে তার ডান চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। চোখের কোণ ফেটে রক্ত ঝরতে থাকে। তার চোখে দুটি সেলাই হয়। তিনি উত্তরপাড়া থানায় সন্দীপের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছেন। অভিযুক্ত সন্দীপ ভৌমিকও উত্তরপাড়া থানায় পালটা স্বরূপ ঘোষের বিরুদ্ধে মারধর ও অশালীন আচরণের অভিযোগ দায়ের করেছেন। সন্দীপ ভৌমিক জানান, তার বাবা সামান্য ১২০০ টাকা পেনশন পেতেন বলে কয়েক বছর আগে বাড়ির নিচে মিষ্টি তৈরির কারখানাকে ভাড়া দেন। সন্দীপের অভিযোগ, তারপর থেকেই তাদের উদ্দেশ্য করে নানারকম কটূক্তি করতেন প্রতিবেশী স্বরূপ। এদিন সকালে আচমকাই স্বরূপ তার কলার ধরে চড় থাপ্পড় মারলে তিনি আত্মরক্ষায় পালটা আক্রমণ করেন। পাশাপাশি মিষ্টির কারখানার দূষণ প্রসঙ্গে সন্দীপ পুরসভা ছাড়া আর কারও সঙ্গে কথা বলতে রাজি নয়। অন্যদিকে স্থানীয়রা বলছেন, এলাকার মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তাই তাদের কথা শুনে অবিলম্বে মিষ্টি তৈরির কারখানাটি সরিয়ে নিয়ে যেতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.