Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Hooghly

ধর্ষণ করে খুন? নিখোঁজ নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য গুড়াপে, গ্রেপ্তার প্রতিবেশী

রবিবার সন্ধ্যায় আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা, পরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৪, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৪, ১৩:৪৩

options
link
ধর্ষণ করে খুন? নিখোঁজ নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য গুড়াপে, গ্রেপ্তার প্রতিবেশী zoom
প্রতীকী ছবি

সুমন করাতি, হুগলি: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা হুগলির (Hooghly) গুড়াপে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। হুগলি জেলার গ্ৰামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর পাঁচের ওই নাবালিকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর পর নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। তবে কম্বল চাপা থাকায় প্রথমে কিছু বুঝতে পারেননি কেউ। কিন্তু কম্বল সরাতেই দেখা যায়, নাবালিকা রক্তাক্ত অবস্থায় পড়ে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ধনিয়াখালি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ আছে বলে দাবি এলাকাবাসীর। তবে প্রতিবারই সে আইনের ফাঁক গলে বহাল তবিয়তে রয়েছে। এহেন ঘৃণ্য কাজের জন্য ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব প্রতিবেশীরা। মা-বাবা চান, ফাঁসি হোক। এনিয়ে তুমুল উত্তেজনা এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি সামলাতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার নাবালিকার ময়নাতদন্তের জন্য চুঁচুড়ায় দেহ পাঠানো হবে। অভিযুক্তকেও রিমান্ডে চেয়ে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.