Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

স্বামীর সঙ্গে বচসার জের, সন্তানকে কুপিয়ে খুন করল মা

ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ শিশুর বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ২১:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ২১:১৬

options
link
স্বামীর সঙ্গে বচসার জের, সন্তানকে কুপিয়ে খুন করল মা zoom

দিব্যেন্দু মজুমদার : ছেলেকে শাসন করা নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তি। তার জেরেই মেজাজ ঠিক রাখতে না পেরে পাঁচ বছরের ছেলেকে হেঁসো দিয়ে কুপিয়ে খুন করল মা। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের হাতিকান্দা গ্রামে। মৃত রাজ বর্মন (৫) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। ছেলেকে খুন করার অভিযোগে মা’কে গ্রেপ্তার করেছে বলাগড় থানার পুলিশ।

বণ্টনে বেনিয়ম, বাঁকুড়ায় সাসপেন্ড রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি-সহ তিন ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার আকস্মিকতায় কার্যত বাকরুদ্ধ ওই শিশুর বাবা বদন বর্মন। তাঁর নার্সারির ব্যবসা। প্রতিদিন সকালে ব্যবসা সংক্রান্ত কাজে বর্ধমান যান। কাজ শেষে দুপুরে বাড়ি ফেরেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী অলকা বর্মন ঘরের কাজকর্ম সামলায়। কিন্তু প্রচন্ড বদমেজাজি। কথায় কথায় ছেলেকে মারধর করে। প্রতিবেশীরা জানান, রাগের মাথায় হাতের কাছে যা পায় তাই দিয়েই ছেলেকে মারধর করে। যার ফল ভুগতে হল মঙ্গলবার।

কন্যাসন্তান হলে তালাকের হুমকি, অপমানে আত্মঘাতী জলপাইগুড়ির তরুণী ]

অন্যদিনের মতো মঙ্গলবার সকালেও বদনবাবু বর্ধমানে কাজে বেরিয়ে যান। ছেলে রাজও স্কুলে যায়। স্কুল ছুটির শেষে দুপুর আড়াইটে নাগাদ রাজ বাড়ি ফেরে। প্রতিবেশীরা তাকে ঘরে ফিরে আসতেও দেখেন। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও রাজ আর ঘর থেকে বেরোয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, অন্যান্য দিন রাজ স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর বাইরে বেরোয়, কিন্তু এদিন ঘর থেকে রাজ বাইরেও বেরোয়নি, তার গলার আওয়াজও শোনা যায়নি। দুপুর সোয়া তিনটেয় রাজের বাবা বদন কাজ থেকে বাড়ি ফিরে আসার পর স্ত্রীকে দরজা খুলতে বলেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও দরজা খোলেনি স্ত্রী। তখন জোর করে দরজা ঠেলে ঘরে ঢুকতেই বদন বাবু দেখেন রক্তাক্ত অবস্থায় ছেলে মেঝেতে পড়ে আছে। দেহের পাশেই রক্তমাখা হেঁসো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা অলকা। এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। চোখের সামনে মর্মান্তিক এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। দেখেন পাঁচ বছরের রাজের মাথায় ও ঘাড়ে ধারাল অস্ত্রের কোপ। চারদিক রক্তে ভেসে যাচ্ছে। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা মা অলকা বর্মনকে ধরে নিয়ে গিয়ে বাড়ির পাশেই পুকুর পাড়ে একটা ল্যাম্পপোষ্টে বেঁধে রেখে বলাগড় থানায় খবর দেয়। পুলিশ এসে মাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেলেকে খুনের অভিযোগে অলকা বর্মনকে গ্রেপ্তার করে। ছেলেকে অহেতুক মারধর স্বামীর পছন্দ না হওয়ায় প্রায়শই স্বামী স্ত্রীতে অশান্তি হত।

স্থানীয় সূত্রে খবর, এই দম্পতি আগে নদিয়ায় থাকতেন। কিন্তু পাড়ার লোকেরা স্বামী-স্ত্রীর এই অশান্তি মেনে নিত না বলে বছর দুই আগে বলাগড়ের হাতিকান্দা গ্রামে এসে থাকা শুরু করে। কিন্তু এখানেও পরিস্থিতি বদলায়নি। পুলিশ ধৃত রাজের মাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।

[  কুশমণ্ডি ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার আরও এক, শারীরিক অবস্থা স্থিতিশীল নির্যাতিতার ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.