Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
HS syllabus

উচ্চ মাধ্যমিকের সংস্কৃতে সিলেবাস বদল সংসদের, জারি বিজ্ঞপ্তি

সেমেস্টার শুরু হওয়ার পরে পাঠ্যক্রমে এ হেন বদল ঘিরে শিক্ষকমহলে নানা মত দেখা দিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১৫:৪৪

options
link
উচ্চ মাধ্যমিকের সংস্কৃতে সিলেবাস বদল সংসদের, জারি বিজ্ঞপ্তি zoom

স্টাফ রিপোর্টার: সংস্কৃতের পাঠ্যক্রম বদল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংস্কৃতের তৃতীয় সেমেস্টারের ১, ২, ৩ ও ৫ নম্বর ইউনিটের বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে সংসদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় সেমেস্টারে ইউনিট ১ গদ্যাংশে ‘শ্রীমতী’ (অবদানশতক-এর অংশবিশেষ)-র পরিবর্তে নতুন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘রাজবাহনচরিত’ (দশকুমারচরিত-এর অংশবিশেষ)। ইউনিট-২ পদ্যাংশে ‘অভ্যাসবশগং মনঃ’ (শ্রীমদ্ভগবদগীতার নির্বাচিত অংশ)’র পরিবর্তে এসেছে ‘যোগঃ কর্মসু কৌশল’ (শ্রীমদ্ভগবদগীতা-র নির্বাচিত অংশ)। ইউনিট ৩-এর নাটক অংশে ‘বীরঃ সর্বদমনঃ’ (মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ)-এর জায়গায় এবার পড়তে হবে ‘দুর্বাসাসঃ অভিশাপঃ’ (অভিজ্ঞান শকুন্তলমের অংশবিশেষ)। ইউনিট-৫ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস অংশে এতদিন আর্যভট্ট ও বরাহমিহির (গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়) ছিল। এবার বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্ত পাঠ্যসূচির তালিকাভুক্ত হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, সেমেস্টার শুরু হওয়ার পরে পাঠ্যক্রমে এ হেন বদল ঘিরে শিক্ষকমহলে নানা মত দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বিজন সরকার বলেন, “পাঠ্যক্রম পাল্টালে অনেক বিষয় থাকে, যেগুলো চটজলদি বোঝা যায় না। বিশেষজ্ঞদের মত নিয়ে বদলাতে হয়। তাতে সময় একটু বেশি লেগে যেতে পারে। আগে করলে ভালো হত।” এবিটিএ-র সাধারণ সম্পাদক সুকুমার পাইনের প্রতিক্রিয়া, “এখনও সংস্কৃতের সঙ্গে বাংলা, ইংরেজি বিষয়ের বই বিভিন্ন স্কুলে এসে পৌঁছয়নি। এখন নতুন করে পাঠ্যক্রমে রদবদল করা হলে ক্লাস শুরু হবে কী ভাবে?”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.