সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএসি বিতর্কে মানসকে শোকজের সিদ্ধান্ত নিল কংগ্রেস৷ সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
পিএসির চেয়ারম্যান হওয়া নিয়ে দলীয় নেতাদেরই ক্ষোভের মুখে পড়েন মানস ভুঁইয়া৷ দলের তরফে ঠিক করা হয়েছিল এই পদ তুলে দেওয়া হবে জোট সদস্য বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে৷ দিল্লি থেকে এ ব্যাপারে সবুজ সংকেতও পেয়েছিলেন কং নেতারা৷ কিন্তু স্পিকার মানসের নামই এই পদের জন্য ঘোষণা করেন৷ আর তারপর থেকেই এই নিয়ে দোলাচল চলছে৷ কংগ্রেস বিধায়করা মানসকে পদ ছাড়ার অনুরোধ করলেও তিনি তা অস্বীকার করেন৷ রাজ্য স্তরে সমস্যার সমাধান না হওয়ায় দিল্লির নেতাদের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেসের নেতারা৷ সেই বৈঠকের পরই মানসকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগও তোলেন রাজ্য নেতারা৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী জানান, দলে যে কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী৷ ফলত মানসকে দল থেকে বরখাস্তের সবুজ সংকেত মিলেছে বলেই জানাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতারা৷
যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে নারাজ মানস ভুঁইয়া৷ জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি তিনি হাতে পাননি৷ দল তাঁকে না তাড়ালে তিনি কংগ্রেস ছাড়বেন না বলেই জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন