Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Bankura

বন্ধ ঘরে পড়ে বাঁকুড়ার আয়কর পরামর্শদাতার দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

পরিচারিকা এসে দেখেন পড়ে রয়েছে দেহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৩, ১৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৩, ১৫:২৮

options
link
বন্ধ ঘরে পড়ে বাঁকুড়ার আয়কর পরামর্শদাতার দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য zoom

টিটুন মল্লিক, বাঁকুড়া: ঘরের মধ্যে পড়ে প্রৌঢ়ের মৃতদেহ। সকালে পরিচারিকা এসে বাড়ির দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। মেঝেতে পড়ে বাড়ির মালিকের দেহ। বাঁকুড়া (Bankura) শহরের নুনগোলা এলাকার দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুচন্দন ভদ্র (৬৫)। পেশায় আয়কর পরামর্শদাতা। বাঁকুড়ার নুনগোলা এলাকার ভাড়াবাড়িতে একা থাকতেন। বেশ কিছুদিন আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এলাকায় সেভাবে মেলামেশা করতেন না। তবে একটি মিষ্টির দোকানে বসতেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতেই স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গরবা নাচের মাঝে তরুণী মেয়েকে হেনস্তা! যুবকের সঙ্গে হাতাহাতিতে প্রাণ গেল বাবার]

এদিন সকালে তাঁর বাড়ির পরিচারিকা সুলোচনা বাউড়ি কাজে এসে দেখেন সুচন্দনবাবু মৃত অবস্থায় পড়ে রয়েছে। এর পর পুলিশের কাছে খবর যায়। তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিচারিকা জানিয়েছেন, ১৫ বছর ধরে এই বাড়িতে কাজ করি। সুচন্দনবাবুর প্রেসার ও সুগারের সমস্যা ছিল। এদিন বাড়িতে এসে দরজায় হাত দিতেই দেখি ভিতরের দিকে দরজা খুলে যায়। দেখি মেঝেতে সুচন্দনবাবু পড়ে রয়েছে।” ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। মনে করা হচ্ছে, স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।

[আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি রিপোর্টের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.