স্টাফ রিপোর্টার: রবিবার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করবে রাজ্যের জয়েন্ট এণ্ট্রান্স বোর্ড৷ র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে থাকা ছাত্র-ছাত্রীদের তালিকাও প্রকাশ করা হবে৷ ইঞ্জিনিয়ারিং ছাড়াও আর্কিটেকচার ও ফার্মেসি নিয়ে ডিগ্রি কোর্সে পড়তে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়৷ ওইদিন বিকেল চারটের পর এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে৷ www.wbjeeb.nic.in, www.exametc.com, www.examresults.com, www.india results.com, www.westbengaleducation.net ও www.results.westbengaleducation.net ওয়েবসাইটে ফল প্রকাশ করবে বোর্ড৷ এছাড়াও WBJEE> রোলনম্বর লিখে ৫৪২৪২, ৫৬২৬২ এবং ৫৬৭৬৭৫০ নম্বরে এসএমএস করলেও ফল জানা যাবে৷ লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষায় বসেছিল৷ র্যাঙ্কিংয়ে কতজনের তালিকা প্রকাশ হবে তা বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ঠিক করতে পারেনি বোর্ড৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন