Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bongaon

পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে ডোমজুড় থেকে উদ্ধার বনগাঁর অপহৃত যুবক, ধৃত ২

ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১৮:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১৮:২৯

options
link
পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে ডোমজুড় থেকে উদ্ধার বনগাঁর অপহৃত যুবক, ধৃত ২ zoom
ধৃতদের নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। নিজস্ব চিত্র

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে গিয়ে অপহৃত হয়েছিলেন এক যুবক। মুক্তিপণ হিসেবে টাকাও দাবি করা হয়েছিল। পরে পুলিশ তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত যুবককে উদ্ধার করল। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হল দুই যুবককে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পাটশিমুলিয়া পেটাঙ্গি এলাকায়। অপহৃত যুবকের নাম আলি হোসেন মণ্ডল। পরিবারের লোকেরা জানান, আলি হোসেন বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে গিয়ে মোটরবাইকে তেল ভরাচ্ছিলেন। সেই সময় একটি চার চাকার গাড়ি সেখানে গিয়ে দাঁড়ায়। কয়েকজন নেমে জোর করে তাঁকে তুলে নিয়ে গাড়ি করে দ্রুত বেরিয়ে যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর ওই পরিবারের কাছে উড়ো ফোন আসে। মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করা হয়। পরিবারের লোকজন ভয়, দুশ্চিন্তায় ছিলেন। অনলাইনে পরিবার প্রথমে ৩৫ হাজার টাকা পাঠান। কিন্তু অপহরণকারীরা আরও টাকা দাবি করতে থাকে। শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। বনগাঁ থানার পুলিশ ফোনের লোকেশন ট্রেস করতে শুরু করেন। সেখানে দেখা যায়, ওই যুবককে হাওড়ার ডোমজুড়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই মতো বনগাঁ পুলিশের একটি দল ডোমজুড় যায়।

সেখানেই একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই যুবককে। মহম্মদ সানওয়াজ ও মহম্মদ সেলিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ বুধবার বনগাঁ আদালতে তোলা হয়। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কী কারণে ওই যুবককে অপহরণ করা হয়েছিল? মাত্র ৪০ হাজার টাকা কেন মুক্তিপণ চাওয়া হয়েছিল? সেই তথ্য জানার চেষ্টা চলছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.