Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

অ্যাপবন্দি হল এনআরএস, এক ক্লিকেই সব তথ্য

গৌতম ব্রহ্ম: অ্যাপবন্দি হচ্ছে সরকারি হাসপাতাল৷ আউটডোরে কবে কোন ডাক্তার বসেন, ইন্ডোরের কোন রোগী কেমন আছেন, কত টাকায় কী পরীক্ষা হয়, সব তথ্যই এক লহমায় বলে দেবে অ্যাপ৷ এমনকী, ডাক্তারি পড়ুয়ারাও জানতে পারবেন তাঁদের পরীক্ষার নির্ঘণ্ট, ডিউটি রোস্টার৷ শুরুটা করল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ শিয়ালদহ স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়ানো এই সরকারি হাসপাতালই প্রযুক্তির রানওয়ে দিয়ে দৌড় … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/bengal/know-government-hospitals-details-through-their-app/pid/5917/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "অ্যাপবন্দি হল এনআরএস, এক ক্লিকেই সব তথ্য"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৬, ০৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৬, ০৯:৫১

options
link
অ্যাপবন্দি হল এনআরএস, এক ক্লিকেই সব তথ্য zoom

গৌতম ব্রহ্ম: অ্যাপবন্দি হচ্ছে সরকারি হাসপাতাল৷
আউটডোরে কবে কোন ডাক্তার বসেন, ইন্ডোরের কোন রোগী কেমন আছেন, কত টাকায় কী পরীক্ষা হয়, সব তথ্যই এক লহমায় বলে দেবে অ্যাপ৷ এমনকী, ডাক্তারি পড়ুয়ারাও জানতে পারবেন তাঁদের পরীক্ষার নির্ঘণ্ট, ডিউটি রোস্টার৷
শুরুটা করল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ শিয়ালদহ স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়ানো এই সরকারি হাসপাতালই প্রযুক্তির রানওয়ে দিয়ে দৌড় শুরু করল৷ তৈরি করল ‘এনআরএস অ্যাপ’৷ উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনা৷ যখন খুশি তখন তথ্য জেনে নেওয়ার একটি সহজ প্লাটফর্ম তৈরি করা৷ এমনটাই জানালেন এনআরএসের অধ্যক্ষ ডা. দেবাশিস ভট্টাচার্য৷ বললেন, “অ্যাপটি তৈরি হয়ে গিয়েছে৷ তথ্যবন্দিও করা হয়েছে৷ ১ জুলাই চিকিৎসক-দিবসের দিন অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে৷ তারপরই গুগলের ‘প্লে স্টোর’-এ গিয়ে যে কেউ ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ৷”
পরীক্ষামূলকভাবে ছাত্ররা অ্যাপটি ব্যবহার করতে শুরু করেছেন৷ ‘ট্রায়াল রান’ সফলও হয়েছে বলে দাবি দেবাশিসবাবুর৷ চাইলে কেউ এনআরএসের ওয়েবসাইটে গিয়ে অ্যাপটি চাক্ষুষ করতে পারেন৷ দেবাশিসবাবু জানিয়েছেন, শিয়ালদহ স্টেশনের কাছে হওয়ায় এনআরএস হাসপাতালে রোগীর চাপ খুব বেশি৷ প্রত্যেকেরই প্রচুর জিজ্ঞাস্য থাকে৷ ‘এনকোয়ারি’ থেকে এত তথ্য সরবরাহ করাটা মুশকিল৷ তাছাড়া, ২৪ ঘণ্টা ‘এনকোয়ারি উইন্ডো’ সক্রিয় রাখাটাও মুশকিল৷ অ্যাপ চালু হলে রোগী বা রোগীর পরিজনরা ৮০ শতাংশ তথ্যই ‘ডেটাবেস’ থেকে পেয়ে যাবেন৷ ফলে, হাসপাতাল কর্মীদের চাপও কমবে৷ অভিযোগের একটি জানালাও থাকবে৷ সেক্ষেত্রে চাপ বাড়বে! থাকবে চিকিৎসক, অধ্যক্ষ, এমএসভিপি-র ই-মেল আইডি৷
এনআরএসেই টেলি মেডিসিন চালুর প্রকল্প প্রথম নেওয়া হয়৷ ই-প্রেসক্রিপশন, বিভিন্ন ওয়ার্ডের মধ্যে তথ্য আদানপ্রদানের সফটওয়্যার– অনেক বিষয়েই পথ দেখিয়েছে এনআরএস৷ অ্যাপ তৈরিতেও নজির গড়ল৷ দেবাশিসবাবুর দাবি, এইমস ছাড়া দেশে আর কোনও সরকারি হাসপাতালের অ্যাপ নেই৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.