Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kolkata and adjacent area's day temperature rise

Weather Update: বড়দিন, বর্ষবরণের পর ‘উষ্ণ’ মকর সংক্রান্তি, একধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

আগামী ৪৮ ঘণ্টা বজায় থাকবে একই আবহাওয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৩, ১০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৩, ১০:০৭

options
link
Weather Update: বড়দিন, বর্ষবরণের পর ‘উষ্ণ’ মকর সংক্রান্তি, একধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা zoom

নিরুফা খাতুন: বড়দিন, বর্ষবরণের পর ‘উষ্ণ’ মকর সংক্রান্তির সাক্ষী হতে চলেছেন বঙ্গবাসী। পৌষমাসের শেষেই কার্যত উধাও শীত। একধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। অন্যান্য জেলার তাপমাত্রার পারদ ১৯-২০ ডিগ্রির আশেপাশে। বজায় রয়েছে কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘণ্টা একই আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯৪ শতাংশ। সকালে ও সন্ধেয় শীতের আমেজ থাকলেও। দিনের বেলায় তা উধাও হতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বেতনের টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন ববিতা? খোঁজ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

তবে বজায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার পূর্বাভাস। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বেশি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট হতে পারে মুর্শিদাবাদেও।

রাজধানী দিল্লি থেকে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারেও ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দৃশ্যমানতা শূন্যতে নেমে আসতে পারে। আগামী চার-পাঁচ দিন ঘন কুয়াশার চাদর থাকবে দেশের বেশিরভাগ অংশে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বাংলা, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। সোমবার থেকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। বিহারে শীতল দিনের পরিস্থিতি থাকবে। মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

[আরও পড়ুন: মৌর্য যুগের সামগ্রীতে ঠাসা বাড়ির ৩টি ঘর! দেগঙ্গায় উদ্ধার ১০০ কোটি মূল্যের দুষ্প্রাপ্য নিদর্শন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.