Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬

লক্ষাধিক টাকা তছরুপে অভিযুক্ত বাম-পঞ্চায়েত সদস্য

গ্রামবাসীদের অভিযোগ, রেজিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের একশো দিনের টাকা আত্মসাৎ করছেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২২, ১৬:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২২, ১৬:১৬

options
link
লক্ষাধিক টাকা তছরুপে অভিযুক্ত বাম-পঞ্চায়েত সদস্য zoom

স্টাফ রিপোর্টার: এক নয়, দুই নয়, কয়েক লক্ষ টাকা তছরুপের অভিযোগ সিপিএমের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে৷ গ্রামবাসীদের নামে একশো দিনের কাজের টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ৷ একশো দিনের কাজ করেননি এমন লোকের নামেও ভুয়া জব কার্ড বানিয়ে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে৷ শুধু পঞ্চায়েত সদস্য নয়, এই চক্রের সঙ্গে যুক্ত ঠিকাদার ও স্থানীয় পোস্ট অফিস৷ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও তদন্তে ঢিলেমি হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের৷

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের পূর্ব চ্যাংদেনা গ্রামের পঞ্চায়েত সদস্য রেজিনা বিবি৷ ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি৷ স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে রেজিনা বিবির পরিবারের লোকেরা এই গ্রামের পঞ্চায়েত সদস্য ছিল৷ গ্রামবাসীদের অভিযোগ, রেজিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের একশো দিনের টাকা আত্মসাৎ করছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কীভাবে গ্রামবাসীদের নামে টাকা তুলে নিত তারা? গ্রামবাসীদের অভিযোগ, একশো দিনের কাজের জন্য যখন জব কার্ড দেওয়া হয়, তখন গ্রামবাসীদের নামে ভুয়া কার্ড বানিয়ে নেয় এই সদস্য৷ তারপর ঠিকাদারের সাহায্যে সেই ভুয়া কার্ডে কাজের খতিয়ান বসিয়ে নিত তারা৷ আর সব শেষে স্থানীয় পোস্ট অফিসের সাহায্যে ওই ভুয়া কার্ডে দিয়ে টাকা তুলে নিত৷ গ্রামবাসীদের থেকে জানা যায়, সাধারণ গ্রামবাসী তো আছেই, এলাকার বড় ব্যবসায়ী অথবা সরকারি দফতরের কর্মীদের নামেও জব কার্ড বানিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে এই পঞ্চায়েত সদস্য৷ এই বিষয়ে এলাকার বিডিওকে ৩ জুন লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.