Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

রায়গঞ্জের রাস্তায় ‘বাঘবন্দি খেলা’, জখম বহু

এই ভিডিও দেখলে আপনার পিলে পর্যন্ত চমকে যেতে বাধ্য৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১৪:৩২

options
link
রায়গঞ্জের রাস্তায় ‘বাঘবন্দি খেলা’, জখম বহু zoom

শংকর রায়: যদি ঘাড়ে এসে পড়ে থাবা তবে আর রক্ষে নেই৷ প্রাণ নিয়ে ফেরার সম্ভাবনা ভাগ্যের হাতে৷ সাতসকালে রায়গঞ্জের রাস্তায় ‘বাঘমামা’ যে এভাবে ঘুরে বেড়াবে, কে তা জানত! বিনা মেঘেই যেন বাজ পড়ার মতো অবস্থা ছিল শহরের জেলা হাসপাতাল সংলগ্ন ইন্দিরা কলোনির জেলখানা এলাকায়৷

তাও সাহস জুগিয়ে ‘বাঘমামা’কে বাগে আনার চেষ্টা করেছিলেন রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা৷ কিন্তু সেই ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দেওয়া কি সোজা কথা? এমন গর্জন, যে পিলে পর্যন্ত চমকে যায়৷ অনেক কায়দা করে জাল পাতা হয়েছিল৷ সংগঠনের সদস্যদের বিশ্বাস ছিল, বাঘবন্দি খেলায় সফল হবেন তাঁরা৷ কিন্তু কোথায় কী! সব কৌশল ব্যর্থ৷ এক লাফে জাল ছিড়ে পালায় চিতাবাঘটি৷ এদিকে বাঘ জেলে কেটেছে শুনেই পড়ে যায় হুড়োহুড়ি৷ তাতে জখম হন বেশ কয়েকজন মানুষ৷ দেখুন কীভাবে মানুষের জাল কেটে পালালো চিতাবাঘটি-

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতরকে খবর দেওয়া হলেও আসতে কিছুটা দেরী হয়৷ তখনই রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা বাঘ ধরতে নেমে পড়েন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় জখম হয়েছেন ১৩ জন ৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.