Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lok Sabha Election 2024

‘তুমি মহারাজ সাধু হলে আজ…’, অভিষেকের পর এবার মোদিকে ‘শ্বেতপত্র’ চ্যালেঞ্জ মমতার

মুখ্যমন্ত্রীর আক্ষেপ, প্রধানমন্ত্রী তাঁকে ব্যক্তিগত ভাবে আশ্বাস দিয়েও সে কথা রাখেননি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ১৫:৩৭

options
link
‘তুমি মহারাজ সাধু হলে আজ…’, অভিষেকের পর এবার মোদিকে ‘শ্বেতপত্র’ চ্যালেঞ্জ মমতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৩ বছরে বাংলাকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ বাবদ কত টাকা দিয়েছে? ‘সাহস’ থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। ঠিক ৩ সপ্তাহ আগে ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর চ্যালেঞ্জ, বাংলায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার চেয়ে ঢের বেশি দুর্নীতি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র।

তুফানগঞ্জের সভায় বিজেপিকে কটাক্ষ ছুঁড়ে মমতা বললেন, “তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা আজ দুর্নীতিবাজ বটে। আমি ১১ লক্ষ বাড়ির লিস্ট দিয়েছিলাম। এই যে বাড়িগুলো ভেঙে গেল, ৬ লক্ষ বাড়ি এই ১১ লক্ষ বাড়ির লিস্টে ছিল। তুমি বলছ, দুর্নীতি হয়েছে। সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলায় কী দুর্নীতি হয়েছে, উত্তরপ্রদেশে কী দুর্নীতি হয়েছে, গুজরাটে কী দুর্নীতি হয়েছে সামনে আনুন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের রোষানলে বলিউডের ‘খান সাম্রাজ্য’! শাহরুখ-সলমনদের হয়ে ‘ধুয়ে দিলেন’ ভারতীয়রা]

দুর্নীতি নিয়ে মমতার বক্তব্য, বাংলার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটছে বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে। তুফানগঞ্জের সভায় এদিন মুখ্যমন্ত্রী বলে গেলেন, “আমাদের এখানে সব পঞ্চায়েত তো আমাদের নয়। কোথাও কোথাও কেউ ‘দুষ্টুমি’ করে থাকতে পারে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আর কোনও অভিযোগ নেই। তাও তুমি ৩ বছর টাকা আটকে রেখেছে। তা সত্ত্বেও ৭০ হাজার কোটি টাকার উপর আমরা বাংলায় খরচ করেছি। কোটি কোটি মানুষকে কাজ দিয়েছি।”

[আরও পড়ুন: ভোটের মুখে রাইমাকে হুমকি! ‘সুচিত্রার নাতনি হয়েও প্রোপাগান্ডা ছবিতে কেন?’ চিন্তায় সেন পরিবার]

মুখ্যমন্ত্রীর আক্ষেপ, প্রধানমন্ত্রী তাঁকে ব্যক্তিগত ভাবে আশ্বাস দিয়েও সে কথা রাখেননি। মমতা এদিন বলেন, “এই যে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখলে। দিলে না। আমি নিজে দেখা করলাম তিন বার দিল্লি গিয়ে। কথা দিলে দেবে। ৩৫৫টা টিম পাঠালে ১০০ দিনের কাজ, আবাস আর রাস্তা দেখার জন্য। তাঁদের রিপোর্ট প্রকাশ করো। প্রকাশ করো উত্তরপ্রদেশ, গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো বিজপি শাসিত রাজ্যের রিপোর্ট। শুধু উত্তরপ্রদেশে ৮৫ লক্ষ দুর্নীতির কেস হয়েছে। বাংলাকে দুর্নীতির কথা বলবে না। বাংলা সবার থেকে এগিয়ে। বাংলা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।” তুফানগঞ্জের সভা থেকে মমতা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও আক্রমণ করেন মমতা। মোদিকে উদ্দেশ্য করে বলে দেন, “আগে নিজের প্রার্থীদের পিছনে কী ছাপ লেগে আছে দেখুন। তার পর আমাদের দুর্নীতি নিয়ে বলতে আসবেন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.