Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Madhyamik 2022 result

Madhyamik Exam Result: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ ঘোষণা পর্ষদের

সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২২, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২২, ১৮:০০

options
link
Madhyamik Exam Result: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ ঘোষণা পর্ষদের zoom
ছবি: প্রতীকী

দীপঙ্কর মণ্ডল: চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশের (Madhyamik Result 2022) দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী মাসের ৩ তারিখ অর্থাৎ ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। বেলা ১০ টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। 

করোনার (Coronavirus) প্রকোপ কমায় চলতি বছরে অফলাইনে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগের নিয়মে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। ১৬ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। ফলত ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে আলোচনা চলছিল। আগেই জানা গিয়েছিল, ৩০ মে একটি বৈঠক করা হবে, সেখানেই চূড়ান্ত হবে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ। সেই মতো এদিন নির্ধারিত সময়েই বৈঠক হয়। তারপরই পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৩ জুন চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আইনি ব্যবস্থাকে নিশানা করে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে হাই কোর্টে মামলা খারিজ]

এদিন পর্ষদের তরফে জানানো হয়েছে, ৩ জুন সকাল ৯ টায় প্রকাশিত হবে ফল। বেলা ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, ইতিমধ্যেই তাও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.schools9.com সহ মোট ১৪ টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। তার জন্য WB10 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া www.exametc.com-এ প্রি রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরই রেজাল্ট পাওয়া যাবে এসএমএস মারফত। 

তবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ এখনও জানা যায়নি। আগামী ১ ও ২ জুন এই সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (JEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা আগেই জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হবে। তবে এখনও জানা যায়নি চূড়ান্ত দিনক্ষণ। 

[আরও পড়ুন: বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাই কোর্টে মামলা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.