Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Mahua Moitra

মানবিক মহুয়া! গাড়ির ধাক্কায় আহত খুদেকে নিয়ে হাসপাতালে ছুটলেন সাংসদ

দলের কাজ সেরে ফেরার পথেই দুর্ঘটনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৩, ২২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৩, ২২:১১

options
link
মানবিক মহুয়া! গাড়ির ধাক্কায় আহত খুদেকে নিয়ে হাসপাতালে ছুটলেন সাংসদ zoom

রমণী বিশ্বাস, তেহট্ট: দলীয় কাজ সেরে ফেরার পথে খুদেকে ধাক্কা মহুয়া মৈত্রর গাড়ির। মানবিক রূপে ধরা দিলেন তৃণমূল সাংসদ। নিজেই খুদেকে নিয়ে হাজির হলেন হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। 

সামনেই পঞ্চায়েত ভোট। ফলে শেষ মূহুর্তের প্রচারে ব্যস্ত দলের নেতা কর্মীরা। অন্যান্যদিনের মতোই রবিবার দলের কাজে বেরিয়েছিলেন মহুয়া মৈত্র। ফেরার সময় ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, করিমপুরের কাঁঠালিয়া এলাকায় মহুয়া মৈত্রর গাড়িতে ধাক্কা খায় এক খুদে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে করিমপুর হাসপাতালে যান সাংসদ। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কৃষ্ণনগর হাসপাতালে। সঙ্গে রয়েছেন সাংসদ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদ নীতির বিরোধিতা, পঞ্চায়েত ভোটে প্রার্থী কেএলও সুপ্রিমোর ২ আত্মীয়

তৃণমূল সাংসদকে এই ভূমিকায় দেখে আপ্লুত স্থানীয়রা। সকলেই খুদের সুস্থতা কামনা করছেন। তবে এ বিষয়ে এখনও সাংসদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আহত খুদের পরিবারের কোনও প্রতিক্রিয়াও মেলেনি এখনও। 

[আরও পড়ুন: গৃহযুদ্ধ! পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী বড় জা, ছোটজন লড়ছেন তৃণমূলের প্রতীকে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.