Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Maldah

আড়াই লক্ষ টাকায় কিশোরীকে ধর্ষণের মামলা প্রত্যাহারে চাপ! কাঠগড়ায় TMC নেতা

অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা সালিশি সভাও বসায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ১৩:৪৩

options
link
আড়াই লক্ষ টাকায় কিশোরীকে ধর্ষণের মামলা প্রত্যাহারে চাপ! কাঠগড়ায় TMC নেতা zoom
প্রতীকী ছবি

বাবুল হক, মালদহ: আড়াই লক্ষ টাকার বিনিময়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলা প্রত্যাহারে চাপ। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সালিশি সভা ডাকার অভিযোগ। মালদহের মানিকচকের ঘটনার তদন্তে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।

ঘটনা গত বুধবারের। অভিযোগ, নিজের বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। আমবাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই গ্রামেরই এক যুবক। বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজখবর। সন্ধ্যায় আমবাগান থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সেই সময় রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর। এর পর মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার নিজের নম্বর গোপন রেখেই করতে পারবেন WhatsApp! ব্যাপারটা কী?]

বর্তমানে ওই কিশোরী মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। তার অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা সালিশি সভা বসায়। সালিশি সভায় অভিযোগ তুলে নেওয়ার চাপ দেওয়া হয়। আড়াই লক্ষ টাকার বিনিময়ে ধর্ষণের মামলা প্রত্যাহারে কিশোরীকে চাপ দেওয়া হয়। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত কিশোরীর পরিবারের লোকজন। রাজ্যের শিশু সুরক্ষা কমিশন ধর্ষণের ঘটনার তদন্তে নেমেছে।

[আরও পড়ুন: রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.