Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mamata Bala Thakur

এসআইআর চাপালে হতে পারে নেপালের মতো, হুমকি মমতাবালার

এসআইআর ও সিএএ-র প্রতিবাদসভায় এমন হুঁশিয়ারি দিলেন সাংসদ মমতা বালা ঠাকুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৫০

options
link
এসআইআর চাপালে হতে পারে নেপালের মতো, হুমকি মমতাবালার zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর চাপিয়ে দেওয়া হলে ভারতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলায় এসআইআর ও সিএএ-র প্রতিবাদসভায় এমন হুঁশিয়ারি দিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, “আইন পরিবর্তন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। নেপালে কী হয়েছে দেখেছেন তো, চ্যালেঞ্জ করে বলছি তাহলে আগামিতে ভারতবর্ষেও সেটা হবে। মোদি-অমিত শাহ সেটা যেন জেনে রাখেন। আমরা সবরকমভাবে চেষ্টা করব বাধা দেওয়ার। একজনেরও নাগরিকত্ব বাতিল হলে আমরা তাঁদের পাশে থাকব।”

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে একহাত নেন মমতাবালা। বলেন, “কেন্দ্র সরকার একটার পর একটা আইন করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে গোলামে পরিণত করতে চাইছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়া আদর্শ বিজেপি-আরএসএসের সঙ্গে মেলে না। আইনের মাধ্যম দিয়ে এরা ধ্বংস করতে চাইছে।” জানান, বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ চলছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, “১৯ অক্টোবর বড়মার জন্মোৎসবে রাত বারোটার পর ঘোষণা করব কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে আমরা দিল্লি যাব।” শান্তনু ঠাকুরকে সামনে রেখে আরএসএস-বিজেপি ধ্বংসলীলা করছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, “এর জবাব মতুয়ারা দেবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.