সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আন্তর্জাতিক চা দিবস৷ কিন্তু নোট বাতিলকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের চা শ্রমিকদের অবস্থা শোচনীয়৷ শুধু তাই নয়, টাকার অভাবে কাজ হারাচ্ছেন বহু চা শ্রমিক৷ অর্থাভাবে দু’বেলা দু’মুঠো খেতে পর্যন্ত পাচ্ছেন না তাঁরা৷ আর তাই আন্তর্জাতিক চা দিবসের দিন চা শ্রমিকদের জন্য আবার মোদির কাছে নোট বাতিলের সিদ্ধান্তর বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷
এদিন আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী৷ টুইটে মুখ্যমন্ত্রী কেন্দ্র এবং আরবিআইয়ের কাছে চা শ্রমিকদের কাছে মজুরি পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছেন৷ টুইটটিতে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক চা দিবসে কেন্দ্রর এবং আরবিআইয়ের কাছে অনুরোধ করছি চা শ্রমিকদের কাছে সাহায্য পৌঁছে দিতে৷”
অপর একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, “চা বাগানের শ্রমিকরা নোট বাতিলের জন্য না খেতে পেয়ে মারা যাচ্ছেন৷ আরবিআইয়ের উচিত শ্রমিকদের বকেয়া টাকা ডিএম মারফত পৌঁছে দেওয়া৷”
কার্যত এদিনও মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে মোদির বিরোধিতায় সরব হন৷
On #InternationalTeaDay I would like to again request the Centre and RBI to extend a helping hand to the tea garden workers in #Bengal 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2016
Tea garden workers are hungry and dying due to #DeMonetisation #NoteBan. RBI must immediately restore payments by our govt through DMs 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন