Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Howrah

পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু, প্রতিবাদে রণক্ষেত্র হাওড়ার পাঁচলা

পুলিশের গাড়ি ভাঙচুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৩, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৩, ১৮:০৫

options
link
পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু, প্রতিবাদে রণক্ষেত্র হাওড়ার পাঁচলা zoom

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: পুলিশের হেফাজতে যুবকের রহস্যমৃত্যু। আর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল হাওড়ার পাঁচলায়। মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। এমনকী, তাদের গাড়িতেও ভাঙচুর চালায়।

পাঁচলার জয়নগরে যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার। স্থানীয় সূত্রের খবর, একটি পুরানো মামলায় গত মঙ্গলবার রাতে জয়নগর সর্দার পাড়ার বাসিন্দা সোমনাথ সর্দারকে (২৬) গ্রেপ্তার করে পাঁচলা থানার পুলিশ। এরপরেই শুক্রবার রাতে সোমনাথের পরিবার জানতে পারে, তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুলিশের উপস্থিতিতে হাওড়া জেলা হাসপাতালে তাঁর দেহ শনাক্ত করতে গিয়ে পরিবারের লোক জানতে পারে সোমনাথের মৃত্যু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, প্রাণহানির কারণ সেরিব্রাল অ্যাটাক, দাবি পুরসভার]

কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও তা স্পষ্ট নয়। পরিবারের লোকের অভিযোগ, পুলিশ মারধর করায় সোমনাথের মৃত্যু হয়েছে। তাঁর মুখে আঘাতের চিহ্ন আছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর প্রতিবাদে শনিবার সকাল ন’টা নাগাদ জয়নগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, র‌্যাফ গিয়ে অবরোধ তোলে।

 

[আরও পড়ুন: পুজোর কলকাতায় একটুকরো ইংল্যান্ড, ৩০০ ফুট রাস্তাজুড়ে লন্ডনের অর্নামেন্টাল ডিজাইন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.