Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Murder

নেশার টাকা চাই! না পেয়ে সোনারপুরে মায়ের গলার নলি কাটল ছেলে

নাতির কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পড়ে অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ১৫:২১

options
link
নেশার টাকা চাই! না পেয়ে সোনারপুরে মায়ের গলার নলি কাটল ছেলে zoom
ছবি: প্রতীকী

দেবব্রত মণ্ডল, বারুইপুর: নেশা বড় বালাই! আর সেই নেশার জন্য টাকা না পেয়ে মায়ের নলি কেটে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নাতির কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পড়ে অভিযুক্ত ছেলে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম মাঠকল এলাকার বাসিন্দা মায়া হালদার (৭২)। তিনি আয়ার কাজ করতেন। মঙ্গলবার কাজ সেরে রাত নটা নাগাদ বাড়ি ফেরেন। রাতেই টাকার জন্য মায়ের সাথে ঝামেলা বাঁধে ছেলে শম্ভু হালদারের। অভিযোগ, নেশার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু টাকা দিতে রাজি ছিলেন না মায়াদেবী। তখন ক্ষেপে যান ছেলেও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে ছেলে হামলা চালায় মায়ের উপরে। ধারালো অস্ত্র দিয়ে মায়াদেবীর গলা কেটে দেয় বলে অভিযোগ। অশান্তির মাঝে বৃদ্ধার নাতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা। ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন দিদি স্বর্ণলতা হালদার। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে ভাই। ধৃতকে বুধবারই বারুইপুর আদালতে পেশ করা হবে।

[আরও পডুন: বাথরুমে ডেকে নগ্ন ছবি, গোপনাঙ্গে হাত! খাস কলকাতার স্কুলেই ছাত্রীর ‘যৌন হেনস্তা’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.